রামপালে নেতৃত্ব, অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং বিষয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রামপালে নেতৃত্ব, অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং বিষয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত..

আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি avatar   
আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি
রামপালে নেতৃত্ব, অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং বিষয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত..
রামপালে নেতৃত্ব, অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং বিষয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
****

বাগেরহাট প্রতিনিধি

 জিএফএ নেতৃত্ব, অ্যাডভোকেসি এবং নেটওয়ার্কিং বিষয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় রামপাল উপজেলার বিআরডিবি মিলনায়ন কেন্দ্রে ‘নাগরিক প্রকল্প’-এর আওতায় নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামপাল উপজেলা নাগরিক ফোরামের সভাপতি এম. এ সবুর রানা। দিনব্যাপী ওরিয়েন্টেশন সেশনে ‌প্রবীণ সাংবাদিক ও সমাজকর্মী আহাদ উদ্দিন হায়দার সামাজিক জবাবদিহিতার বিভিন্ন দিক নিয়ে তথ্যভিত্তিক আলোচনা করেন। তিনি স্থানীয় সরকারের সেবা কার্যক্রম, সরকারি সেবা গ্রহণের অভিজ্ঞতা, জবাবদিহিতা ও সামাজিক জবাবদিহিতার ধারণা, সামাজিক নিরীক্ষা ও তার ধাপসমূহ, প্রশ্নপত্রভিত্তিক নিরীক্ষা প্রতিবেদন তৈরির পদ্ধতি তুলে ধরেন। এ সময় নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভিন দলগত উপস্থাপনা, পরিকল্পনা প্রণয়ন, বিধবা ও নিগৃহীত নারীদের ভাতা সংক্রান্ত প্রতিবেদন তৈরি, সেই ভিত্তিতে সংলাপ/গণশুনানি আয়োজন বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন। আলোচনায় অংশগ্রহণ করেন— ফোরামের সাধারণ সম্পাদক এ্যাঞ্জেল মৃধা, মোজাফফর হোসেন, মোতাহার মল্লিক, কবির আকবর পিন্টু, মো. মেহেদী হাসান, লায়লা সুলতানা, মুর্শিদা পারভিন, মারুদা খাতুন প্রমুখ। গণশুনানি পর্বে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্যানেল সদস্যরা। ওরিয়েন্টেশনে মোট ৩০ জন সদস্য/সদস্যা উপস্থিত ছিলেন।

Nenhum comentário encontrado


News Card Generator