বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের উদ্যোগে রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টা থেকে নিজ নিজ কলেজে এ কর্মসূচি পালন করছেন তারা।
শিক্ষক নেতৃবৃন্দ জানিয়েছেন, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৩২তম থেকে ৩৭তম ব্যাচ পর্যন্ত পদোন্নতিযোগ্য শিক্ষকরা সহকারী অধ্যাপক পদে পদোন্নতির দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছেন।
আন্দোলনের মাঝে শিক্ষা মন্ত্রণালয় প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পর্যায়ে পদোন্নতির ডিপিসি সভা সম্পন্ন করার পরও সরকারি আদেশ জারির মুহূর্তে আটকে যাচ্ছে ১২ বছর ধরে পদোন্নতি বঞ্চিত শিক্ষা ক্যাডারের প্রায় ২৫০০ প্রভাষকের পদোন্নতি।
তারা ৩২তম ব্যাচ থেকে ৩৭তম ব্যাচ পর্যন্ত পদোন্নতি যোগ্য সকলের পদোন্নতি চান। তাদের দাবি সরকার ইচ্ছে করলেই এ পদোন্নতি দিতে পারে। এজন্য দাবি আদায়ে রোববার থেকে দেশের সকল সরকারি কলেজে নো প্রমোশন, নো ওয়ার্ক কর্মসূচি পালন করছেন তারা।
"Eye News BD" app
Mga komento 0