ঈশ্বরগঞ্জে কৃষকের অ্যাপ নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ঈশ্বরগঞ্জে কৃষকের অ্যাপ নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত

Md Ubaydullah Rume avatar   
Md Ubaydullah Rume
ঈশ্বরগঞ্জে কৃষকের অ্যাপ নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে কৃষকের অ্যাপ নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

“ধান বিক্রি মোবাইল অ্যাপে, লাভ থাকবে কৃষকের হাতে” এ স্লোগানকে সামনে রেখে কৃষকদের ধানসহ বিভিন্ন খাদ্যশস্য ডিজিটাল পদ্ধতিতে বিপণন নিশ্চিত করতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কৃষকের অ্যাপ নিবন্ধন কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে অর্ধ-শতাধিক কৃষকদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নুসরাত বিনতে আনিস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান। বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরগঞ্জ (এলএসডি) খাদ্য গুদামের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা আতিকুর রহমান।

কর্মশালায় জানানো হয়, 'কৃষকের অ্যাপ' হলো স্মার্টফোন ভিত্তিক একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, যা সরকারি খাদ্য সংগ্রহ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই অ্যাপের মাধ্যমে কৃষকরা ঘরে বসেই ধান বিক্রির নিবন্ধন করতে পারবেন, হালনাগাদ তথ্য দিতে পারবেন এবং সরকারি খাদ্য সংগ্রহ কার্যক্রমে সরাসরি যুক্ত হয়ে ন্যায্য মূল্য নিশ্চিত করতে পারবেন।

কর্মশালায় বক্তারা বলেন, কৃষি খাতকে আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনের লক্ষ্যে সরকারের এ উদ্যোগ কৃষকের জীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে। এতে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমবে এবং কৃষকরা প্রকৃত লাভবান হবেন।

খাদ্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 
Ingen kommentarer fundet


News Card Generator