শেষ কর্মদিবসে বগুড়া বাসীকে যে বার্তা দিলেন জেলা প্রশাসক | আই নিউজ বিডি

বগুড়া

শেষ কর্মদিবসে বগুড়া বাসীকে যে বার্তা দিলেন জেলা প্রশাসক

পাঠকদের জন্য তার স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো 
Eidok-এ শেয়ার
শেষ কর্মদিবসে বগুড়া বাসীকে যে বার্তা দিলেন জেলা প্রশাসক
ছবি: সংগৃহীত

 


সম্মানিত বগুড়াবাসী,
আসসালামু আলাইকুম, আজ ১৬ নভেম্বর,২০২৫ জেলা প্রশাসক হিসেবে আমার শেষ কর্মদিবস। যুগ্মসচিব হিসেবে বিদ্যুৎ বিভাগে যোগদান করতে যাচ্ছি। ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর এক সংকটময় পরিস্থিতিতে গত ১২ সেপ্টেম্বর,২০২৪ তারিখে দায়িত্ব গ্রহণ করেছিলাম। আমার এ সংক্ষিপ্ত কর্মকালে আন্তরিকভাবেই চেষ্টা করেছি সব ক্ষেত্রে আপনাদের ভালো রাখতে। সাত মাথাকে নতুনরূপে সাজাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রস্তাব পাঠিয়েছি। গৃহীত পদক্ষেপসমূহের দৃশ্যমান অগ্রগতি হয়ত খুব শীঘ্রই দেখতে পাবেন। ইনশাল্লাহ। এ জেলার ক্রাইসিস মোকাবিলায় সর্বস্তরের জনগণের সহায়তা পেয়েছি। এ জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। জেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপারসহ সকল বাহিনী ও গোয়েন্দা সংস্থার সহযোগিতা ছিল অবিস্মরণীয়। তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। জেলার উন্নয়নে সকল সরকারি দপ্তরের সহযোগিতা ও সমন্বয় ছিল অসাধারণ। সকল দপ্তরে কর্মরত কর্মকর্তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ফুল ফল এ দেশের প্রকৃতিকে সাজিয়ে তোলে,কোকিল বসন্তের ঘোষণা দেয়। তেমনি স্বাভাবিক নিয়মে ২০ মার্চ ২০২৫ যুগ্মসচিব হিসেবে পদোন্নতির মাধ্যমে আমার দপ্তর পরিবর্তনের ঘোষণা আসে। বগুড়া হতে অর্জিত অভিজ্ঞতা সরকারের নীতিনির্ধারণী কাজে সহায় হবে আর ফেলে যাওয়া স্মৃতিগুলো হৃদয়ে স্পন্দিত হবে। ১৪ মাসে আমার পরিবারের অনেক ত্যাগ স্বীকার আছে। তাদের জন্য দোয়া প্রার্থী। আমার ভুল ত্রুটি ক্ষমা করে আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ সুস্থ এবং নিরাপদ রাখেন।

ধন্যবাদান্তে
হোসনা আফরোজা
বিদায়ী জেলা প্রশাসক,
বগুড়া।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Другой নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 30 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Другой সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 83 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Другой সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 109 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Другой শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 77 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Другой গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 111 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Другой ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Другой সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 Views