গোপালগঞ্জের কোটালীপাড়ায় সন্ত্রাস বিরোধী আইনে ৫৫ নেতা-কর্মীর… | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সন্ত্রাস বিরোধী আইনে ৫৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

কোটালীপাড়ায় সন্ত্রাস বিরোধী আইনে ৫৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
Eidok-এ শেয়ার
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সন্ত্রাস বিরোধী আইনে ৫৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

নূরআলম শেখ : গোপালগঞ্জ জেলা

 

সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, দেশীয় অস্ত্র নিয়ে সড়কে মহড়া ও জনসাধারণের মাঝে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নিষিদ্ধ ঘোষিত ১৫ ছাত্রলীগ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩০/৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। 

গত শুক্রবার (১৪নভেম্বর) কোটালীপাড়া থানা পুলিশের এস আই সেলিম মাহবুব বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলা নম্বর-১১। 

মামলার সূত্রে জানাগেছে, গত বৃহস্পতিবার (১৩নভেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের মাঝবাড়ি বাসস্ট্যান্ড নামক স্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা শামিম দাড়িয়া ও স্বপন তালুকদারের নেতৃত্বে ৩০/৪০জন ছাত্রলীগ নেতা-কর্মী সড়কে জড়ো হড়ে মিছিল, যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, দেশীয় অস্ত্র নিয়ে সড়কে মহড়া ও জনসাধারণের মাঝে আতঙ্ক সৃষ্টি করে।

 

এ ঘটনায় অভিযান চালিয়ে রিফাত দাড়িয়া নামক একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

 

কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, সন্ত্রাস বিরোধী আইনে কোটালীপাড়া উপজেলার ১৫ ছাত্রলীগ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩০/৪০জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। তাদের মধ্যে রিফাত দাড়িয়া নামে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।  

 

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন Política সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 116 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন Política আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 57 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ Política কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 67 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম Política যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 101 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট Política কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 109 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির Política ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 112 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী Política গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 125 Views