মুকসুদপুরে রাসু জুয়েলার্সে চুরি করতে গিয়ে দুই চোর আটক | আই নিউজ বিডি

মুকসুদপুরে রাসু জুয়েলার্সে চুরি করতে গিয়ে দুই চোর আটক

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া বাজারে স্বর্ণের দোকান রাসু জুয়েলার্স-এ চুরি করতে গিয়ে দুই চোরকে আটক করেছে স্থানীয় জনতা। শনিবার সকাল ১০:৫০ মিনিটে এ ঘটনা ঘটে।..
Eidok-এ শেয়ার
মুকসুদপুরে রাসু জুয়েলার্সে চুরি করতে গিয়ে দুই চোর আটক
ছবি: সংগৃহীত

 

নূর আলম শেখ, গোপালগঞ্জ জেলা ।

 

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া বাজারে স্বর্ণের দোকান রাসু জুয়েলার্স-এ চুরি করতে গিয়ে দুই চোরকে আটক করেছে স্থানীয় জনতা। শনিবার সকাল ১০:৫০ মিনিটে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দোকানের মালিক পানি আনতে বাইরে গেলে সেই সুযোগে দুই চোর দোকানের ভেতরে প্রবেশ করে। এ সময় বাজারে থাকা লিটু মোল্লা তাদের সন্দেহজনক আচরণ লক্ষ্য করেন। তিনি দেখেন, তারা দোকানের ব্যাগের চেন খুলে স্বর্ণালংকার নেওয়ার চেষ্টা করছে।

 

তাৎক্ষণিকভাবে লিটু মোল্লা একজনকে আটক করেন এবং দোকান মালিককে ডেকে বলেন,

“দাদা, দেখেন আপনার কিছু চুরি হয়েছে কিনা। আমি দেখেছি তারা আপনার দোকানে প্রবেশ করে ব্যাগের চেন খুলছে।”

 

পরবর্তীতে বাজারের অন্যান্য ব্যবসায়ী ও স্থানীয়রা এগিয়ে এসে দুইজনকেই আটক করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানানো হলে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চোরদের হেফাজতে নেয়।

 

আটক দুই চোরের পরিচয়:

১. আমির হোসেন (৪৯), পিতা রফিক হোসেন, মাতা নবিরন নেছা, গ্রাম বিন্না বাড়ি, উপজেলা বোয়ালমারী, জেলা ফরিদপুর।

২. সবুর মিয়া (62), পিতা মসলেম মাতুব্বর, মাতা মৃত নবিরন নেছা, গ্রাম ছোলনার, উপজেলা বোয়ালমারী, জেলা ফরিদপুর।

 

পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনাটির পর বাজার এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Autre নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 21 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Autre সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 77 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Autre সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 107 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Autre শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 77 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Autre গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 110 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Autre ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Autre সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 Views