কুষ্টিয়ায় ছয় হাজার মোটরসাইকেলের শোভাযাত্রা: মুফতি আমির হামজা | আই নিউজ বিডি

কুষ্টিয়া

কুষ্টিয়ায় ছয় হাজার মোটরসাইকেলের শোভাযাত্রা: মুফতি আমির হামজা

****
Eidok-এ শেয়ার
কুষ্টিয়ায় ছয় হাজার মোটরসাইকেলের শোভাযাত্রা: মুফতি আমির হামজা
ছবি: সংগৃহীত

মানুষের অনুভূতি ও সামগ্রিক জনমত বুঝতে ব্যর্থ হলে ক্ষমতায় থাকার কোনো নৈতিকতা নেই বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামি সমর্থিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কুষ্টিয়া-৩ (সদর) আসনের এমপি প্রার্থী মুফতি আমির হামজা।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে নির্বাচনি এলাকায় ছয় হাজার মোটরসাইকেলের শোভাযাত্রা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শোভাযাত্রা-পরবর্তী বক্তব্যে আমির হামজা বলেন, “সরকারে যারা আছেন, তারা এত মানুষের সেন্টিমেন্ট যদি না বোঝেন, তাহলে দায়িত্বে থাকা ঠিক নয়। আমরা জানি—ওনারা হয়তো মানবেন না; আর না মানলে পরের অবস্থা দেশবাসী দেখবে, ইনশাল্লাহ।”

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে আল্লাহ যেন দাড়িপাল্লাকে সংসদে পাঠান। পাঁচ দফা দাবিতে জামায়াত ও সমমনা আট দল এখন রাজপথে আন্দোলন করছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, দায়িত্বশীলদের শুভবুদ্ধির উদয় হবে।

প্রচারণার মাঠপর্যায়ের অভিজ্ঞতার কথা উল্লেখ করে আমির হামজা বলেন, যেখানে গেছেন, মানুষ ঘর থেকে বের হয়ে সালামের জবাব দিয়েছে এবং সমর্থন জানিয়েছে। তিনি বলেন, “এভাবে এগোতে পারলে দাড়িপাল্লা বিপুল ভোটে বিজয়ী হবে।”

এর আগে দুপুর থেকে কুষ্টিয়া শহর ও আশপাশের এলাকায় তার কর্মী–সমর্থকদের ছয় হাজারেরও বেশি মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের প্রধান প্রধান মোড়ে প্রচারণা চালায়।

স্থানীয় পর্যবেক্ষকদের মতে, এই শক্তি–প্রদর্শন নির্বাচনি মাঠে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন জেলার খবর বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 49 ভিউ মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি জেলার খবর মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 66 ভিউ প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু জেলার খবর প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 ভিউ মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় জেলার খবর মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 49 ভিউ রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি জেলার খবর রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 ভিউ খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি জেলার খবর খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 65 ভিউ রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু জেলার খবর রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 59 ভিউ