যশোরের বিনোদিয়া পার্কে প্রেমিক-প্রেমিকার বিষপান; যুবক সাদিকুরের… | আই নিউজ বিডি

যশোর

যশোরের বিনোদিয়া পার্কে প্রেমিক-প্রেমিকার বিষপান; যুবক সাদিকুরের মৃত্যু, তরুণী হাসপাতালে!

****
Eidok-এ শেয়ার
যশোরের বিনোদিয়া পার্কে প্রেমিক-প্রেমিকার বিষপান; যুবক সাদিকুরের মৃত্যু, তরুণী হাসপাতালে!
ছবি: সংগৃহীত

যশোরের জনপ্রিয় বিনোদিয়া পার্কে প্রেমিক ও প্রেমিকার একসঙ্গে বিষপানের ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইদহের মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে সাদিকুর রহমান (২৩) এক অজ্ঞাতপরিচয় তরুণীকে নিয়ে ঘুরতে আসেন যশোরের বিনোদিয়া পার্কে। ঘোরাঘুরির একপর্যায়ে তারা দু’জনেই ঘাসপোড়া জাতীয় কোনো বিষ পান করেন বলে ধারণা করা হচ্ছে।

বিষপানের পর তারা ব্যথায় ছটফট করতে থাকলে পার্কে উপস্থিত দর্শনার্থীরা বিষয়টি লক্ষ্য করেন এবং দ্রুত কর্তৃপক্ষকে জানান। পরে পার্কের কর্মীরা তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর দুপুর ১টা ২৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক সাদিকুর রহমানকে মৃত ঘোষণা করেন। গুরুতর অসুস্থ অবস্থায় তার সঙ্গে থাকা তরুণী বর্তমানে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল ও পুলিশ সূত্র।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ אַחֵר নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 65 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল אַחֵר সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 102 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় אַחֵר সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 112 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন אַחֵר শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 84 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন אַחֵר গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন אַחֵר ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 120 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন אַחֵר সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 109 Views