যশোর সদর উপজেলা থেকে নিখোঁজ কিশোরী বাঘারপাড়ায় উদ্ধার | আই নিউজ বিডি

যশোর

যশোর সদর উপজেলা থেকে নিখোঁজ কিশোরী বাঘারপাড়ায় উদ্ধার

যশোর সদর উপজেলার মিরা লাউখালি গ্রাম থেকে নিখোঁজ হওয়া কিশোরীকে (১৪) উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ।..
Eidok-এ শেয়ার
যশোর সদর উপজেলা থেকে নিখোঁজ কিশোরী বাঘারপাড়ায় উদ্ধার
ছবি: সংগৃহীত

শুক্রবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়ার একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার এসআই নকিব ইকবাল হোসেন।

এদিন বিকেলে কিশোরীর মা মেয়ে হারিয়ে যাওয়ার অভিযোগে থানায় একটি জিডি করেন।

এসআই নকিব ইকবাল হোসেন জানিয়েছেন, অভিযোগ পেয়ে মেয়েটির মোবাইল ফোন নম্বর ট্রাকিং করে তার অবস্থান শণাক্ত করে তাকে নারিকেলবাড়িয়ায় তার এক নিকট আত্মীয়র বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের কারণেই ওই মেয়ে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যার আগে বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় ওই কিশোরী। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। এছাড়া, তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরও বন্ধ পাওয়া যাচ্ছিল। তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে বাধ্য হয়ে তার মা থানায় জিডি করেন।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি अन्य ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি 58 Views এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি अन्य এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি 74 Views ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব अन्य ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব 78 Views ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় अन्य ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় 65 Views লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় अन्य লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় 55 Views হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ अन्य হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ 73 Views হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন अन्य হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন 48 Views