শেরপুরে শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে নারীর মৃত্যু | আই নিউজ বিডি

শেরপুর

শেরপুরে শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে নারীর মৃত্যু

বগুড়ার শেরপুরে আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক নারী মারা গেছেন। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় কৈকি রানী তাঁতী (৭৩) নামের ওই নারী শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।..
Eidok-এ শেয়ার
শেরপুরে শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে নারীর মৃত্যু
ছবি: সংগৃহীত

কৈকি রানীর বাড়ি উপজেলার হাতিগারা গ্রামে। তাঁর পরিবারের সদস্যরা বলেন, গত বুধবার সকালে রান্না শেষ করে চুলার আগুনে শীত নিবারণের চেষ্টা করছিলেন কৈকি। তাঁর পরনের কাপড়ে আগুন ধরে যায়। তিনি দগ্ধ হন।

গুরুতর দগ্ধ অবস্থায় প্রথমে তাঁকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানে থেকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ওই নারীর মৃত্যুসংবাদ তিনি রাতে পেয়েছেন। পরে থানা-পুলিশের মাধ্যমে রাতেই তাঁর লাশ বাড়িতে আনা হয়। আজ শনিবার মরদেহের সৎকার সম্পন্ন হবে।

শেরপুর থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

注释 0

没有找到评论

相关文章

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 其他 নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 30 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 其他 সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 83 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 其他 সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 109 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 其他 শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 77 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 其他 গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 111 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 其他 ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 其他 সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 Views