বাংলাদেশকে বাঁচাতে হলে রাষ্ট্র কাঠামো পুনর্গঠন করতেই হবে — প্রকৌশলী… | আই নিউজ বিডি

বাংলাদেশকে বাঁচাতে হলে রাষ্ট্র কাঠামো পুনর্গঠন করতেই হবে — প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল

****
Eidok-এ শেয়ার
বাংলাদেশকে বাঁচাতে হলে রাষ্ট্র কাঠামো পুনর্গঠন করতেই হবে — প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল
ছবি: সংগৃহীত

রায়পুরা উপজেলার পাড়াতলী, শ্রীনগর, বাঁশগাড়ি সহ ছয়টি ইউনিয়নে বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের ৩১ দফা কর্মসূচি প্রচার ও লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করেছেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের এমপি পদপ্রার্থী প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন (বকুল)।

 তিনি বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক, “আমরা বিএনপি পরিবার”-এর উপদেষ্টা এবং নরসিংদী জেলা বিএনপির সদস্য।

শুক্রবার সকাল থেকে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে ইউনিয়নজুড়ে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেন। স্থানীয় ভোটারদের হাতে তুলে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নীলনকশা।

বক্তব্যে প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল বলেন—

“বাংলাদেশকে বাঁচাতে হলে এই রাষ্ট্র কাঠামোকে পুনর্গঠন করতেই হবে। তারেক রহমানের ৩১ দফা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়—এটি একটি নতুন বাংলাদেশের নকশা। দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করতে জনগণের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। রায়পুরার মানুষ জেগে উঠেছে—পরিবর্তনের স্রোত ঠেকানোর শক্তি কারো নেই।”

তিনি আরও বলেন—“আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে মাঠে নেমেছি। এই গণসংযোগ শুধু প্রচার নয়—এটি অন্যায়ের বিরুদ্ধে মানুষের নীরব প্রতিবাদকে জাগিয়ে তোলার আন্দোলন। ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে প্রকৃত গণতন্ত্র, জবাবদিহি ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। রায়পুরার মানুষ বিএনপির পাশে রয়েছে, আগামী নির্বাচনে তার স্পষ্ট প্রমাণ মিলবে।”

গণসংযোগ ও লিফলেট বিতরণকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ও উৎসাহ লক্ষ্য করা গেছে। স্থানীয়দের মতে, ৩১ দফা সংস্কারের বার্তা দ্রুত মানুষের মাঝে পৌঁছে যাচ্ছে এবং নতুন আশার সঞ্চার করছে।

 

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন

রায়পুরা উপজেলা বিএনপি,সাবেক সভাপতি-ফাইজুর রহমান,জেলা বিএনপি ও সাবেক আহ্বায়ক, যুগ্ম সাধারণ সম্পাদক-এম এন জামান,জেলা বিএনপি,যুগ্ম সাধারণ সম্পাদক — নাজমুল হক ভুইয়া মোহন ,জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ আব্দুল কুদ্দুস মিয়া প্রমুখ।

Komentari 0

Nema komentara

povezani članci

জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় Politika জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 40 Views মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার Politika মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার 45 Views টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ Politika টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ 31 Views সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন Politika সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 138 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন Politika আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 59 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ Politika কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 73 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম Politika যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 116 Views