বাবর আযমের ২০ তম ওডিআই সেঞ্চুরি। পাকিস্তানের সহজ জয় লঙ্কানদের… | আই নিউজ বিডি

বাবর আযমের ২০ তম ওডিআই সেঞ্চুরি। পাকিস্তানের সহজ জয় লঙ্কানদের বিরুদ্ধে

পাকিস্তান বনাম শ্রীলংকার মধ্যে অনুষ্ঠিত ৩ ম্যাচের ওয়ানডে ক্রিকেট সিরিজের ২ নম্বর ম্যাচ। সিরিজের প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে।..
Eidok-এ শেয়ার
বাবর আযমের ২০ তম ওডিআই সেঞ্চুরি। পাকিস্তানের সহজ জয় লঙ্কানদের বিরুদ্ধে
ছবি: সংগৃহীত

সিরিজের ১ম ম্যাচে (১১ নভেম্বর) ৬ রানের উত্তেজনাপূর্ণ জয়ের পর গতকাল (১৪ নভেঃ) ২য় ম্যাচে পাক বাহিনী লঙ্কানদের মুখোমুখি হয়। টসে জিতে কাল স্বাগতিকরা প্রথমে ফিল্ডিং বেছে নেয়। 

শ্রীলংকা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৮ রানের মোটামুটি ভাল সংগ্রহ গড়ে। দলের পক্ষে জানিথ লিয়ানাগে সর্বোচ্চ ৫৪ রান করেন ৬৩ বল থেকে। স্বাগতিকদের হয়ে ৩টি করে উইকেট নেন হারিস রউফ ও আবরার আহমেদ। 

জবাবে পাকিস্তান তাদের ২য় উইকেট জুটিতে (ফখর-বাবর) ১০০ এবং ৩য় উইকেটে (বাবর-রিজওয়ান) ১১২* (১০৫ বলে) রানের জুটির কারণে সহজেই ৪৮.২ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ২৮৯ রান সংগ্রহ করে। দলের হয়ে বাবর আযম সর্বোচ্চ ১০২*, ওপেনার ফখর জামান ৭৮ (৯৩) এবং মোঃ রিজওয়ান ৫১* (৫৪) রান করেন। সফরকারীদের পক্ষে দুশমন্থ চামীরা ২টি উইকেট পান। 

এ ম্যাচের মূল নায়ক পাকিস্তানের বর্তমান টিমের সবচেয়ে বড় তারকা (ব্যাটসম্যান) বাবর আযম। এ ওয়ান ডাউন ব্যাটসম্যান কাল তার ওডিআই ক্যারিয়ারের ২০ নম্বর শতকটি হাঁকান। ফলে তিনি এখন পাকিস্তানের সর্বকালের সেরা (ওডিআই) ওপেনার সাঈদ আনোয়ারের সাথে যৌথভাবে সর্বোচ্চ (ওয়ানডে) সেঞ্চুরির মালিক! ১১৯ বলের অপরাজিত (১০২) ইনিংসটিতে তার বাউন্ডারি ছিল ৮টি। এ ম্যাচের ম্যাচসেরা তিনিই। 

এ পর্যন্ত বাবর আযমের ওডিআই ক্যারিয়ারঃ ১৩৯ ম্যাচে (১৩৬ ইনিংস) ৬৪৬৭ রান। গড় ৫৩.৮৯। ৫০-১০০= ৩৭-২০। 

কাল ৮ উইকেটের এ জয়ের পর ২-০ তে এগিয়ে থেকে ইতিমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক দল। 

 

[ক্রিকবাজ।]

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা Spor Haberleri নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 76 Views শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় Spor Haberleri শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 102 Views শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল Spor Haberleri শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 128 Views অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ Spor Haberleri অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ 121 Views শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড Spor Haberleri শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড 84 Views খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Spor Haberleri খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 137 Views সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন Spor Haberleri সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন 119 Views