রোয়াজারহাটে দাঁড়িপাল্লার প্রচারণা জোরদার—ভোটারদের আগ্রহ বেড়েছে.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রোয়াজারহাটে দাঁড়িপাল্লার প্রচারণা জোরদার—ভোটারদের আগ্রহ বেড়েছে..

Md. Nezam Uddin avatar   
Md. Nezam Uddin
রোয়াজারহাটে দাঁড়িপাল্লার প্রচারণা জোরদার—ভোটারদের আগ্রহ বেড়েছে..
রোয়াজারহাটে দাঁড়িপাল্লার প্রচারণা জোরদার—ভোটারদের আগ্রহ বেড়েছে..
ছবি: সংগৃহীত
গণসংযোগে নেতৃবৃন্দ বাড়ি-বাড়ি, দোকান-দোকান গিয়ে স্থানীয় নাগরিকদের সঙ্গে কথা বলেন, আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে সমর্থন চান এবং এলাকার উন্নয়ন, জনসেবা, আইনশৃঙ্খলা ও নৈতিক নেতৃত্ব নিয়ে তাদের ..


১৩ই নভেম্বর, বৃহস্পতিবার—রাঙ্গুনিয়া পৌরসভায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে দিনভর ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নেতৃবৃন্দ পৌরসভার রোয়াজারহাট, পশ্চিম রোয়াজারহাট, পূর্ব রোয়াজারহাট, কলেজ গেইট, কাঁচা বাজার, দিঘিরপাড়, পৌরসভার প্রধান সড়কসংলগ্ন দোকানপাট ও আশপাশের আবাসিক এলাকায় ব্যাপক গণসংযোগ চালান।

গণসংযোগে নেতৃবৃন্দ বাড়ি-বাড়ি, দোকান-দোকান গিয়ে স্থানীয় নাগরিকদের সঙ্গে কথা বলেন, আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে সমর্থন চান এবং এলাকার উন্নয়ন, জনসেবা, আইনশৃঙ্খলা ও নৈতিক নেতৃত্ব নিয়ে তাদের প্রতিশ্রুতি তুলে ধরেন।

এতে নেতৃত্ব দেন উপজেলা আমীর হাছান মুরাদ। সঙ্গে ছিলেন নায়েবে আমীর মাওলানা শওকত হোসাইন, উপজেলা সেক্রেটারি মাস্টার কামাল। এছাড়া উপস্থিত ছিলেন পৌরসভা সভাপতি মাওলানা শাহা আলম, সহ-সভাপতি আজম ওমর, পৌর সেক্রেটারি মো. আবুল খায়ের, স্থানীয় সমাজসেবক জাফরুল ইসলাম তালুকদার, ইঞ্জিনিয়ার রেজভী, এস এম কাফি, রোয়াজারহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচিত সিনিয়র সভাপতি সাজেন্ট অব. ইউসুফ, ক্রীড়া সম্পাদক নয়ন, এবং এলাকার বিশিষ্ট ব্যবসায়ী হোসাইন সওদাগর, নাছের সওদাগর, জাহেদ সওদাগর, নাজমুল সওদাগরসহ বহু ব্যবসায়ী ও পেশাজীবী।

গণসংযোগকালে বিভিন্ন বয়সী মানুষ, ব্যবসায়ীরা ও পথচারীরা দাঁড়িপাল্লার নেতৃবৃন্দকে উষ্ণ অভ্যর্থনা জানান। অনেকে তাদের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে জানতে চান এবং সমর্থনও ব্যক্ত করেন। ব্যবসায়ীরা বলেন, রোয়াজারহাট এলাকার বাণিজ্যিক পরিবেশ, যানবাহন চলাচল, ড্রেনেজ ব্যবস্থা ও বাজারের আধুনিকায়ন প্রয়োজন—যা নিয়ে নেতৃবৃন্দ বিশেষ গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন।

উপজেলা আমীর হাছান মুরাদ বলেন,
“রাঙ্গুনিয়া পৌরসভা দীর্ঘদিন ধরে অবহেলিত। উন্নয়ন, সেবা ও স্বচ্ছ নেতৃত্বের বিকল্প নেই। দাঁড়িপাল্লা প্রতীক জনগণের মন যে ইতোমধ্যেই ছুঁয়ে গেছে, আজকের গণসংযোগ তার প্রমাণ।”

নায়েবে আমীর মাওলানা শওকত হোসাইন বলেন,
“আমরা মানুষের পাশে থাকতে চাই। দল-মত নির্বিশেষে সবার জন্য সমান সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

নেতৃবৃন্দ আরও জানান, গণসংযোগ চলবে পৌরসভার সব ওয়ার্ডে। নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত তারা ঘরে ঘরে গিয়ে মানুষের সমস্যা, প্রত্যাশা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে কথা বলবেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator