ফুটবল খেলাকে কেন্দ্র করে কোম্পানীগঞ্জে সংঘবদ্ধ হামলা–লুটপাট, আহত ৭ | আই নিউজ বিডি

ফুটবল খেলাকে কেন্দ্র করে কোম্পানীগঞ্জে সংঘবদ্ধ হামলা–লুটপাট, আহত ৭

নোয়াখালী প্রতিনিধি, আবদুল্লাহ আল মামুন 
Eidok-এ শেয়ার
ফুটবল খেলাকে কেন্দ্র করে কোম্পানীগঞ্জে সংঘবদ্ধ হামলা–লুটপাট, আহত ৭
ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলা, লুটপাট, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক ব্যবসায়ীসহ অন্তত সাতজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজন কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এবং একজনকে গুরুতর অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


ঘটনার পর শুক্রবার (১৪ নভেম্বর) ভুক্তভোগী  মো. সাহাব উদ্দিন (৪২) বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় ২১ জনের নাম উল্লেখ করে এবং ২৫–৩০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগে বলা হয়, ১৩ নভেম্বর রাত ১১টার দিকে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক স্মৃতি দিবারাত্রি ফুটসাল টুর্নামেন্টের খেলা চলছিল। “মদিনা বাজার উদীয়মান তরুণ সংঘ” বনাম “বামনী অল স্টার জুনিয়র” ক্লাবের খেলায় রেফারির বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ সময় রেফারি হিসেবে দায়িত্বে থাকা বিবাদী ছেরাজুল হক রাশেদ এক দর্শককে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং চড় মারেন। এতে দর্শক ও খেলোয়াড়দের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।


তর্কাতর্কির কিছুক্ষণ পর বিবাদীরা মাঠ ত্যাগ করে স্কুলের পাশ থেকে আগে থেকে লুকিয়ে রাখা লোহার রড, জিআই পাইপ, রিকশার চেইন, কাঠের লাঠি ও ধারালো দেশীয় অস্ত্র নিয়ে আবারও মাঠে ফিরে আসে এবং উপস্থিত দর্শক ও দলীয় সমর্থকদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়।

হামলায় আবিদুর রহমান (২১), আশরাফ রহমান (১৭), রিমন (১৮), মুন্না (১৮) ও সাকিব (১৬)—গুরুতর আহত হন।

জানা যায় রেফারি রাশেদ ধারালো দেশীয় অস্ত্র  দিয়ে আবিদুরের মাথার পিছনে কোপ মারলে হাড় পর্যন্ত কেটে যায়। তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ২টি সেলাই দেন। অন্য আহতদের শরীরের বিভিন্ন স্থানে লোহার রড ও কিরিচের আঘাতে মারাত্মক নীলা-ফুলা জখম হয়।

আহতদের পকেটে থাকা টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে

প্রথম সাক্ষীর কাছ থেকে ৩০,০০০ টাকা ও Samsung A32 মোবাইল ফোন
দ্বিতীয় সাক্ষীর কাছ থেকে ১৫,০০০ টাকা ও iPhone  Pro Max
তৃতীয় সাক্ষীর কাছ থেকে ৫,০০০ টাকা
এ ছাড়া ৭ নম্বর বিবাদী দ্বিতীয় সাক্ষীর গলা চেপে ধরে হত্যার চেষ্টা করলে অন্যরা গিয়ে কোনোমতে তাকে রক্ষা করে। একইভাবে তৃতীয় সাক্ষীকে মারধরের পর খালের মধ্যে ফেলে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ আছে।

ঘটনার সময় অভিযোগকারী সাহাব উদ্দিনও হামলার শিকার হন। এলোপাতাড়ি মারধরের মাধ্যমে তার সারা শরীরে জখম হয় এবং তার ব্যবহৃত Oppo মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, হামলার পর বিবাদীরা প্রকাশ্যে হুমকি দিয়ে বলে—
“মামলা করলে সুযোগ পেলে মেরে লাশ গুম করে ফেলবে।”

ফলে ভুক্তভোগী পরিবারগুলো বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। এ বিষয়ে বিবাদীকে ফোন করা হলে ফোনে সংযোগ পাওয়া যায়নি।


গুরুতর আহত পাঁচজন কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি; আর প্রথম সাক্ষীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

শুক্রবার সকালে কোম্পানীগঞ্জ থানায় অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তবে পুলিশ ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ Forbrydelse সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ 5 Views মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার Forbrydelse মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 79 Views দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান Forbrydelse দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 64 Views চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম Forbrydelse চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 49 Views মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Forbrydelse মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 109 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Forbrydelse কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 59 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Forbrydelse আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 78 Views