মাঠ দখলে ধানের শীষ-হবিগঞ্জ-৪ আসনে সৈয়দ মো. ফয়সলের গণজোয়ার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাঠ দখলে ধানের শীষ-হবিগঞ্জ-৪ আসনে সৈয়দ মো. ফয়সলের গণজোয়ার

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাঠ দখলে ধানের শীষ-হবিগঞ্জ-৪ আসনে সৈয়দ মো. ফয়সলের গণজোয়ার
মাঠ দখলে ধানের শীষ-হবিগঞ্জ-৪ আসনে সৈয়দ মো. ফয়সলের গণজোয়ার
ছবি: সংগৃহীত
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সলের প্রচারণা জোরদার হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত তার নেতৃত্বে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করছেন। এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

তরুণ ভোটারদের মধ্যেও ফয়সলের প্রতি সাড়া লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষিত ও ক্লিন ইমেজের এই প্রার্থীর ৩১ দফা অঙ্গীকারে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, দারিদ্র্য বিমোচন, শিল্পায়ন ও মানবসম্পদ উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা বলছেন, ফয়সল একজন সৎ, পরিশ্রমী ও সমাজসেবক নেতৃত্ব, যিনি দীর্ঘদিন এলাকার মানুষের পাশে ছিলেন। তাদের দাবি—মাঠের সাড়া দেখে মনে হচ্ছে ধানের শীষ এবার শক্ত লড়াইয়ে এগিয়ে আছে।

বিএনপির স্থানীয় নেতারা জানিয়েছেন, ইউনিয়ন থেকে ওয়ার্ড—সব স্তরে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রচারণা চালাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক প্রচার।

প্রার্থী সৈয়দ মো. ফয়সল বলেন, জনগণের সেবা করাই তার রাজনীতির মূল লক্ষ্য। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, যোগাযোগ, কৃষি, দারিদ্র্য বিমোচন, শিল্পায়ন ও আইটি খাতে বড় পরিবর্তন আনার প্রতিশ্রুতি দেন তিনি। তরুণদের কর্মসংস্থান ও কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতেও তিনি কাজ করতে চান।

没有找到评论


News Card Generator