মাঠ দখলে ধানের শীষ-হবিগঞ্জ-৪ আসনে সৈয়দ মো. ফয়সলের গণজোয়ার | আই নিউজ বিডি

হবিগঞ্জ

মাঠ দখলে ধানের শীষ-হবিগঞ্জ-৪ আসনে সৈয়দ মো. ফয়সলের গণজোয়ার

****
Eidok-এ শেয়ার
মাঠ দখলে ধানের শীষ-হবিগঞ্জ-৪ আসনে সৈয়দ মো. ফয়সলের গণজোয়ার
ছবি: সংগৃহীত

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সলের প্রচারণা জোরদার হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত তার নেতৃত্বে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করছেন। এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

তরুণ ভোটারদের মধ্যেও ফয়সলের প্রতি সাড়া লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষিত ও ক্লিন ইমেজের এই প্রার্থীর ৩১ দফা অঙ্গীকারে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, দারিদ্র্য বিমোচন, শিল্পায়ন ও মানবসম্পদ উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা বলছেন, ফয়সল একজন সৎ, পরিশ্রমী ও সমাজসেবক নেতৃত্ব, যিনি দীর্ঘদিন এলাকার মানুষের পাশে ছিলেন। তাদের দাবি—মাঠের সাড়া দেখে মনে হচ্ছে ধানের শীষ এবার শক্ত লড়াইয়ে এগিয়ে আছে।

বিএনপির স্থানীয় নেতারা জানিয়েছেন, ইউনিয়ন থেকে ওয়ার্ড—সব স্তরে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রচারণা চালাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক প্রচার।

প্রার্থী সৈয়দ মো. ফয়সল বলেন, জনগণের সেবা করাই তার রাজনীতির মূল লক্ষ্য। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, যোগাযোগ, কৃষি, দারিদ্র্য বিমোচন, শিল্পায়ন ও আইটি খাতে বড় পরিবর্তন আনার প্রতিশ্রুতি দেন তিনি। তরুণদের কর্মসংস্থান ও কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতেও তিনি কাজ করতে চান।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জেলার খবর সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 84 ভিউ অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জেলার খবর অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 67 ভিউ মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা জেলার খবর মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 60 ভিউ ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ জেলার খবর ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 32 ভিউ ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা জেলার খবর ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 67 ভিউ ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 44 ভিউ ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 56 ভিউ