মাধবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাধবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মাধবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত
****

 

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের হাঁপানিয়া গ্রামে পানিতে ডুবে সূর্য বিশ্বাস (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে বাড়ির পাশের পুকুরে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সূর্য ওই গ্রামের জুটন বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে সূর্য বাড়ির সামনে খেলছিল। একসময় সবার অগোচরে সে পুকুরের দিকে চলে যায়। দীর্ঘক্ষণ তাকে না দেখে পরিবার খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হঠাৎ এ মৃত্যুকে ঘিরে পরিবারসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। স্থানীয়রা শিশুদের নিরাপত্তায় বাড়ির আশপাশের জলাশয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

Keine Kommentare gefunden


News Card Generator