জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার..
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ফুলবাড়ী সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড পানিমাকুটি শাখার উদ্যোগে
পশ্চিম পানিমাছকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ী সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাদেকুর রহমানের সঞ্চালনায় কর্মীসভায় বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবুল, উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সফল সভাপতি শামসুজ্জামান হাসু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচ এম বাবুল,সাধারণ সম্পাদক মাহফুজুল হক সুমন, ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ফুলবাড়ী উপজেলা শাখার আহবায়ক নাজমুল হাসানসহ বিএনপির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভার শেষে ১নং পানিমাছকুটি ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের মোঃ আলা বকসকে সভাপতি
মোঃ এমদাদুল হক সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0