কুড়িগ্রামে নাশকতা বিরোধী বিশেষ অভিযানে তিন দিনে গ্রেফতার ৫১ | আই নিউজ বিডি

কুড়িগ্রাম

কুড়িগ্রামে নাশকতা বিরোধী বিশেষ অভিযানে তিন দিনে গ্রেফতার ৫১

লকডাউনকে কেন্দ্র করে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত তিন দিনে (৭২ ঘণ্টায়) মোট গ্রেপ্তার হয়েছেন ৫১..
I-share sa Eidok
কুড়িগ্রামে নাশকতা বিরোধী বিশেষ অভিযানে তিন দিনে গ্রেফতার ৫১
Larawan: kuha mula sa arkibo
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি, আগের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং সাধারণ মানুষের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন, নাগেশ্বরীর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য লিটন মিয়া (৩০), কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির মোহাম্মদ (৫৫), রৌমারী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ সুজন (৩৯), রৌমারী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন (২৭), উপজেলা যুবলীগের সদস্য রেজাউল করিম (৪২), ফুলবাড়ীর ভাঙ্গামোড় ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নুর ইসলাম ওরফে মাইনাস (৫২)।

এ ছাড়া গ্রেপ্তার হয়েছেন, ফুলবাড়ী উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক আশরাফুল হক মণ্ডল (৩৮), ফুলবাড়ী ডিগ্রি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সুমন পোদ্দার (৩৭), রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোপাল চন্দ্র বসুনিয়া (৬০), ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়ন যুবলীগ সভাপতি জহির উদ্দিন (৪০), নাগেশ্বরীর মুজিব সেনা ঐক্য লীগের সভাপতি আশরাফুল আলম (৪২) এবং রায়গঞ্জ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক দুলাল মিয়া (৪৫)।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মো. আশরাফুল আলম বলেন, তথাকথিত লকডাউনের সুযোগ নিয়ে নাশকতা ও সহিংসতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে জেলার বিভিন্ন থানায় গত তিন দিনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেলা পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নাশকতা প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি থানায় নজরদারি জোরদার করা হয়েছে।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ Balita sa Distrito কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ 2 Views মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ Balita sa Distrito মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ 32 Views সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ Balita sa Distrito সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 55 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Balita sa Distrito সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 43 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Balita sa Distrito দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Balita sa Distrito সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Balita sa Distrito অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 73 Views