যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের ২৭জন নেতার… | আই নিউজ বিডি

যশোর

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের ২৭জন নেতার স্বাক্ষরিত আবেদন

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের ২৭জন নেতার স্বাক্ষরিত আবেদন..
Eidok-এ শেয়ার
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের ২৭জন নেতার স্বাক্ষরিত আবেদন
ছবি: সংগৃহীত
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের আবেদন জানিয়েছেন চৌগাছা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা। গত ১০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর তারা এ আবেদন করেন।
 
চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম স্বাক্ষরিত আবেদন পত্রে উল্লেখ করা হয়েছে, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সমুহের নেতাদের পক্ষে যশোর-২ আসনে প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী পরিবর্তনে পুন:বিবেচনা করার আবেদন জানাচ্ছি।
 
অনুরুপ আবেদন করেছেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান সামাদ নিপুন। তিনি এই আসনে নিজেই মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
 
চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম বলেন, আমাদের ২৭জন নেতার স্বাক্ষরিত আবেদন জমা দিয়েছি। কারণ যে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে তার সাথে দলের নেতাকর্মী জনগণ কারো সাথে সম্পর্ক নেই। গত ১৭ বছর বিপদে কোন খোঁজ খবর নিতেন না। মামলা হামলায় কখনো পাশে দাঁড়াননি। এমনকি আন্দোলন সংগ্রাম এগিয়ে নিতেও তার কোন ভূমিকা ছিলো না। এমন প্রার্থীর পক্ষে কর্মীদের মাঠে নামানো কঠিন।
 
তিনি আরো বলেন, আমাদের কোন পছন্দের প্রার্থী নেই। দলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখা যে নেতাকেই মনোনয়ন দেয়া হোক তার পক্ষে আমরা নির্বাচন করবো।
 
এদিকে ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান সামাদ নিপুনও আবেদন জানানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ২৫জন নেতা প্রার্থী পুনঃ বিবেচনার আবেদনে স্বাক্ষর করেছেন। আমরা মনে করছি জামায়াতের প্রার্থীর বিপরীতে ভাবীকে (সাবিরা সুলতানা) বিজয়ী করা অসম্ভব। তার জনপ্রিয়তার বিষয়টি মাথায় রেখে আমরা নতুন প্রার্থী প্রত্যাশী।
 
গত ৩ নভেম্বর সারাদেশে প্রার্থীদের প্রাথমিক নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওইদিন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে সাবিরা সুলতানাকে প্রার্থী ঘোষণা করা হয়। তিনি জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক প্রয়াত নাজমুল ইসলামের স্ত্রী ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি। ২০১৪ সালে তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া রাজনীতি নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 12 ভিউ পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনীতি পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 13 ভিউ টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন রাজনীতি টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 45 ভিউ গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা রাজনীতি গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 47 ভিউ গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল রাজনীতি গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 69 ভিউ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর রাজনীতি গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 55 ভিউ জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় রাজনীতি জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 83 ভিউ