মানবিক এসআই সুলতান : ক্ষুধার্ত বৃদ্ধাকে খাওয়ালেন ! | আই নিউজ বিডি

মানবিক এসআই সুলতান : ক্ষুধার্ত বৃদ্ধাকে খাওয়ালেন !

Mizanur Rahman avatar   
Mizanur Rahman
মানবিক এসআই সুলতান : ক্ষুধার্ত বৃদ্ধাকে খাওয়ালেন !
মানবিক এসআই সুলতান : ক্ষুধার্ত বৃদ্ধাকে খাওয়ালেন !
ছবি: সংগৃহীত
কটিয়াদী কিশোরগঞ্জ

মানবিক এসআই সুলতান : ক্ষুধার্ত বৃদ্ধাকে খাওয়ালেন !

 

কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানার এসআই সুলতান উদ্দিন আবারও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। ডিউটির ফাঁকে রাস্তার পাশে ক্ষুধার্ত এক বৃদ্ধাকে দেখে থেমে যান তিনি। নিজের কাছের দোকান থেকে খাবার কিনে বৃদ্ধার হাতে তুলে দেন এবং পাশে দাঁড়িয়ে তাকে খাওয়ান।

 

ঘটনার একটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রশংসা শুরু হয়। স্থানীয়রা বলেন, এই ধরনের উদ্যোগ পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে আস্থা বৃদ্ধি করে।

 

এসআই সুলতান উদ্দিন নিয়মিত অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। তার এই মানবিক পদক্ষেপ সমাজে মানবতার বার্তা ছড়িয়ে দিচ্ছে এবং পুলিশ বাহিনীর ইতিবাচক ভাবমূর্তিকে আরও প্রখর

করছে।

 

לא נמצאו הערות


News Card Generator