জাতীয় দৈনিক তরুণ কণ্ঠ পত্রিকার ডিজিটাল কাঠামো ও অনলাইন মিডিয়া পরিচালনায় নতুন মাত্রা যোগ করতে প্রধান ডিজিটাল কর্মকর্তা (Chief Digital Officer - CDO) হিসেবে যুক্ত হয়েছেন মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন, যিনি মিডিয়া অঙ্গনে রাফিও নামেই বেশি পরিচিত।
রাফিও দীর্ঘদিন ধরে ডিজিটাল মিডিয়া, অনলাইন সাংবাদিকতা ও সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনায় কাজ করে আসছেন। আধুনিক কনটেন্ট স্ট্র্যাটেজি, নিউজ গ্রাফিক্স, সোশ্যাল মিডিয়া রিচ বৃদ্ধি এবং পাঠক সম্পৃক্ততা বৃদ্ধিতে তার রয়েছে বিশেষ দক্ষতা ও অভিজ্ঞতা।
দৈনিক তরুণ কণ্ঠ কর্তৃপক্ষ জানান, রাফিওর নেতৃত্বে পত্রিকার ডিজিটাল প্ল্যাটফর্ম আরও আধুনিক ও সময়োপযোগী রূপ পাবে। তরুণ প্রজন্মের পাঠকদের জন্য সংবাদ পরিবেশনের নতুন ধারা তৈরি হবে বলে তারা আশাবাদী।
উল্লেখ্য, মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন (রাফিও) একজন তরুণ ও উদ্যমী মিডিয়া পেশাজীবী। তিনি বিভিন্ন ডিজিটাল প্রজেক্ট, অনলাইন নিউজ পোর্টাল ও মিডিয়া প্রোডাকশন হাউসের সাথে যুক্ত থেকে সফলভাবে নেতৃত্ব দিয়ে আসছেন। তার যোগদান তরুণ কণ্ঠের ডিজিটাল রূপান্তরে এক নতুন অধ্যায় সূচনা করবে বলে মনে করা হচ্ছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
Comments 0