সাভারের জনপ্রিয় রাজনীতিবিদ ও সমাজসেবক মোঃ আব্দুল আজিজ অসুস্থ, দ্রুত… | আই নিউজ বিডি

সাভারের জনপ্রিয় রাজনীতিবিদ ও সমাজসেবক মোঃ আব্দুল আজিজ অসুস্থ, দ্রুত সুস্থতার জন্য দোয়া প্রার্থনা..

Md Shanto Khan avatar   
Md Shanto Khan
সাভারের জনপ্রিয় রাজনীতিবিদ ও সমাজসেবক মোঃ আব্দুল আজিজ অসুস্থ, দ্রুত সুস্থতার জন্য দোয়া প্রার্থনা..
সাভারের জনপ্রিয় রাজনীতিবিদ ও সমাজসেবক মোঃ আব্দুল আজিজ অসুস্থ, দ্রুত সুস্থতার জন্য দোয়া প্রার্থনা..
ছবি: সংগৃহীত
মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি 

 

 

সাভারের জনপ্রিয় রাজনীতিবিদ, সমাজসেবক ও সাভার পৌর বিএনপির সাবেক সদস্য মোঃ আব্দুল আজিজ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি সম্প্রতি অসুস্থ অবস্থায় রাজধানীর বাংলাদেশ স্পেশাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে বর্তমানে তিনি বাসায় অবস্থান করছেন এবং কিছুটা সুস্থ আছেন।

তার দ্রুত আরোগ্য কামনায় সাভার পৌরবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন পরিবার ও স্বজনরা। এলাকাবাসীও তার সুস্থতার জন্য দোয়া করছেন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও সক্রিয়ভাবে সমাজ ও রাজনীতির কাজে ফিরতে পারেন।

মোঃ আব্দুল আজিজ দীর্ঘদিন ধরে সাভার পৌর এলাকায় বিচার-বিবাদ নিষ্পত্তি, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। গরিব, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই তার জীবনের মূল আনন্দ—এই মানবিক গুণের কারণেই তিনি এলাকাবাসীর কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন।

রাজনৈতিকভাবে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী এবং সবসময় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকেছেন। বিএনপির দুঃসময়েও তিনি দলের পাশে থেকেছেন নির্ভীকভাবে। স্বৈরাচারী সরকারের সময়ে তিনি নানাভাবে হয়রানি ও মিথ্যা মামলার শিকার হয়েছেন বলেও জানা যায়। এমনকি ছাত্র আন্দোলনের সময়ে পুলিশি হামলায় তার বাড়িঘরে ভাঙচুর, লুটপাট এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটে।

সব প্রতিকূলতা সত্ত্বেও তিনি বিএনপির রাজনীতি থেকে সরে আসেননি। তার ভাষায়, “আমি মরে গেলেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে যাব। ধানের শীষের পক্ষে কাজ করেই আমার জীবন শেষ করতে চাই।

রাজনীতির পাশাপাশি মোঃ আব্দুল আজিজ সমাজসেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয়। তিনি পৌর এলাকার উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা ও মানবকল্যাণে বিভিন্ন উদ্যোগে অংশগ্রহণ করেন। বিএনপির সাবেক এমপি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবুর ঘনিষ্ঠ সহকর্মী হিসেবে তিনি দীর্ঘদিন দলীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তার অসুস্থতার খবরে সাভার পৌর এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেছেন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও সাভারের মানুষের পাশে দাঁড়াতে পারেন।

Nessun commento trovato


News Card Generator