কটিয়াদীতে ধানের শীষের পক্ষে বিশাল মতবিনিময় সভা ! | আই নিউজ বিডি

কটিয়াদীতে ধানের শীষের পক্ষে বিশাল মতবিনিময় সভা !

Mizanur Rahman avatar   
Mizanur Rahman
কটিয়াদীতে ধানের শীষের পক্ষে বিশাল মতবিনিময় সভা !
কটিয়াদীতে ধানের শীষের পক্ষে বিশাল মতবিনিময় সভা !
ছবি: সংগৃহীত
কটিয়াদী কিশোরগঞ্জ

কটিয়াদীতে ধানের শীষের পক্ষে বিশাল মতবিনিময় সভা !

 

 

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের হাজী শামছউদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে (১৩ নভেম্বর ২০২৫), বৃহস্পতিবার বিকেলে ধানের শীষের পক্ষে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদি) আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী এডভোকেট মোঃ জালাল উদ্দিন।

 

তিনি বক্তব্যে বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকার ফিরিয়ে আনা এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই। বর্তমান দুঃশাসনের অবসান ঘটিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

 

এছাড়াও তিনি বলেন, “আজ দেশের মানুষ বাকরুদ্ধ, জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার এই লড়াইয়ে বিএনপির নেতাকর্মীদের সাহসিকতার সঙ্গে মাঠে থাকতে হবে।”

 

সভায় উপস্থিত ছিলেন রুহুল আমিন আকিল, সাবেক যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, কটিয়াদী বিএনপি সভাপতি তোফাজ্জল হোসেন খান দীলিপ, এবং অন্যান্য উপজেলা নেতৃবৃন্দ।

 

কটিয়াদি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, “দেশ আজ সংকটে। জনগণের পাশে থেকে বিএনপির বিজয় নিশ্চিত করতে হবে। সময় এসেছে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার।”

 

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক।

শেষে দেশ ও দলের সাফল্য, জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভাটি স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

没有找到评论


News Card Generator