দিনাজপুর-২ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে জনতার বিক্ষোভ অব্যাহত
সংসদীয় আসন বাংলাদেশ-০৭, দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র দলীয় প্রার্থী হিসেবে আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের নাম ঘোষণার প্রতিবাদে এবং মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে দুই উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দ’সহ নারীদের বিক্ষোভ প্রতিবাদ অব্যাহত রয়েছে।
এরই মধ্যে বিরল ও বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, মৌন-মিছিল, কাফনের কাপড় পরিধান, প্রতীকি ফাঁসি ও নারীদের বিক্ষাভ মিছিল’সহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে প্রতিবাদের অংশ হিসেবে বিরল উপজেলা/পৌর বিএনপি’সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছা সেবকদল, কৃষকদল ও শ্রমিকদল এবং অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সহস্রাধিক নারী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
বিরল পৌর বিএনপি’র কার্যালয়ের সম্মূখ হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর-শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।