দুর্গাপুরে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দুর্গাপুরে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

Rajesh Gour avatar   
Rajesh Gour
দুর্গাপুরে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
দুর্গাপুরে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
নেত্রকোনার দুর্গাপুরে নাশকতার চেষ্টার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ..

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গতকাল বুধবার দিন ও দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃরা হলেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মামুনুর রশিদ, পৌর ওয়ার্ড যুবলীগের সভাপতি খোকন মিয়া, ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল মিয়া, আওয়ামী লীগ কর্মী লাভলু মিয়া, শামীম মিয়া, শাহ আলম। 

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচিকে ঘিরে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলো তার মধ্যে ৬ জনকে গ্রেপ্তার করে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোর্পদ করা হয়েছে। 

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত দুর্গাপুরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমাদের পুলিশ নজরদারি রয়েছে, আমরা তৎপর আছি। 


 

Ingen kommentarer fundet


News Card Generator