পূর্বধলায় আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পূর্বধলায় আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তার

Md MR Uzzal avatar   
Md MR Uzzal
পূর্বধলায় আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তার
পূর্বধলায় আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
পূর্বধলায় আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তার

দেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে নেত্রকোনার পূর্বধলায় আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে গোপন অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রানা আহমেদ (৩৭),

১০ নং নারান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন (৪০),

একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান তালুকদার (হাবুল) (৫৩) এবং

৬ নং পূর্বধলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. সাদেকুর রহমান বাচ্চু (৫০)।


পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান,
“গ্রেপ্তারকৃতরা থানার মামলা নং–০১, তারিখ ০১-১২-২৪, ধারা–১৯০৮ সনের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩/৪/৬ এবং দণ্ডবিধির ১৪৩/৩২৩/১১৪ ধারায় দায়ের করা মামলার সন্দেহভাজন আসামি।”

তিনি আরও বলেন, “বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”

স্থানীয় রাজনৈতিক মহলে এই গ্রেপ্তারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে একে আসন্ন রাজনৈতিক পরিস্থিতির ইঙ্গিত হিসেবেও দেখছেন।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator