গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানকে (যুগ্ম-সচিব) পদোন্নতি জনিত কারণে আনুষ্ঠানিক বিদায় দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগ উপজেলা নির্বাহী অফিসারের হল রুমে মঙ্গলবার বিকালে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সহকারি কমিশনার ভূমি মোঃ আতাহার শাকিলের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেব নাথের সভাপতিত্বে অন্যানের বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ কাজি এজাজুল করিম, ১০০ শষ্যা হাসপাতালের তত্তবধায়ক ডাক্তার মোঃ ইকবাল খান, অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন,পল্লী উন্নয়ন অফিসার মোঃ সিফাত আজাদ, সাংবাদিক নিজামুল আলম মোরাদ প্রমূখ। অনুষ্ঠানে কোরআন থেকে তেলায়াত করেন জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান, গীতা পাঠ করেন একাডেমিক সুপার ভাইজার শিউলী হালদার। এ সময়ে সকল দপ্তর প্রধান উপস্থিত থেকে শুভেচ্ছে বিনিময় করেন।
'আই নিউজ বিডি' অ্যাপ
نظرات 0