মাধবপুরে অবৈধ বালু পাচার রোধে প্রশাসনের রাতভর অভিযান | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাধবপুরে অবৈধ বালু পাচার রোধে প্রশাসনের রাতভর অভিযান

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে অবৈধ বালু পাচার রোধে প্রশাসনের রাতভর অভিযান
মাধবপুরে অবৈধ বালু পাচার রোধে প্রশাসনের রাতভর অভিযান
ছবি: সংগৃহীত
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে অবৈধ বালু পাচারকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের রাতভর অভিযান চালানো হয়েছে। বুধবার (১২ নভেম্বর) গভীর রাত পর্যন্ত চৌমুহনী, অলিপুর, ধর্মঘর, ভান্ডারুয়া ও রসুলপুর এলাকায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেমের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহকারী কমিশনার (ভূমি) মজিবুল ইসলাম বলেন, “অবৈধ বালু উত্তোলন পরিবেশ ও কৃষিজমির জন্য হুমকি। এসব কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না।”

অভিযানের খবর পেয়ে পাচারকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে পালিয়ে যায়। স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন।

没有找到评论


News Card Generator