অরাজকতা ঠেকাতে পুলিশের তল্লাশি - রয়েছে বিশেষ মোবাইল টিম | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

অরাজকতা ঠেকাতে পুলিশের তল্লাশি - রয়েছে বিশেষ মোবাইল টিম

ফরিদ হোসেন খিজির avatar   
ফরিদ হোসেন খিজির
অরাজকতা ঠেকাতে পুলিশের তল্লাশি - রয়েছে বিশেষ মোবাইল টিম
অরাজকতা ঠেকাতে পুলিশের তল্লাশি - রয়েছে বিশেষ মোবাইল টিম
ছবি: সংগৃহীত
****

। আমতলীতে আইন শৃঙ্খলা বাহিনী অরাজকতা ঠেকাতে তৎপর অবস্থানে রয়েছে।বিশেষ মোবাইল টিমের মাধ্যমে নজরদারির আওতায় রয়েছে থানার গুরুত্বপূর্ণ স্থান গুলো, চলছে তল্লাশি অভিযান। উপজেলার ঘটখালী বাজার,খুরিয়ার খেয়াঘাট,বান্দ্রা বাজার, সাখারিয়া,চৌরাস্ত মোড়,একেস্কুল মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে মোটরসাইকেল,বাসসহ বিভিন্ন যানবাহনে তল্লাসি ও সন্দেহভাজনদের  তল্লাশি করা হচ্ছে।
জানাগেছে,আগামীকাল ১৩ নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার রায়ের তারিখকে কেন্দ্র করে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে নিষিদ্ধ আ.লীগ। 
একর্মসূচিকে ঘিরে যাতে কোন প্রকার অরাজকতা সৃষ্টি করতে না পারে এজন্য আমতলী থানা পুলিশ তল্লাসী অভিযান পরিচালনা করছেন বলে আমতলী থান সূত্রে জানা যায় ।
আমতলী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন. আইন শৃঙ্খলা রক্ষার্থে  অতিরিক্ত পুলিশ মোতায়েন করা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

Walang nakitang komento


News Card Generator