৬৭ কোটি টাকার মালামাল জব্দ ও আটক ৫৫৬জন, ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলনে… | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

৬৭ কোটি টাকার মালামাল জব্দ ও আটক ৫৫৬জন, ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলনে জানালো ৫০ বিজিবি

ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর রিজিয়নের আওতাধীন ৪টি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের পরিচালিত অভিযানে ৫৫৬ জন আসামিকে গ্রেপ্তার ও ৬৭ কোটি টাকার চোরাচালানপণ..
Eidok-এ শেয়ার
৬৭ কোটি টাকার মালামাল জব্দ ও আটক ৫৫৬জন, ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলনে জানালো ৫০ বিজিবি
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের আয়োজনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল তানজীর অহম্মেদ।

৫০ বিজিবি’র দরবার হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি জানান, চলতি বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে রংপুর রিজিয়ন ঠাকুরগাঁও সীমান্তের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৭৩ হাজার ৮৪ বোতল ফেন্সিডিল, ১০ কেজি হোরোইন, ২ কেজি কোকেন, ১২ হাজার ৯শ ৬৯ বোতল মদ, ২ কেজি ৩৫৩ গ্রাম গাঁজা, ২৬ হাজার ১১৫ পিস ইয়াবা, ৪ লাখ ৩ হাজার ৯৭৫ পিস মেটাডক্সিন ট্যবলেট, ১১ হাজার ৯৮৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, বিভিন্ন প্রকার নেশা জাতীয় ইঞ্জেকশন ৮৭,১০৭টি এবং ১২ লক্ষ ৯৮ হাজার পিস ভায়াগ্রা/ভিগো ট্যাবলেট সহ বিভিন্ন ধরনের অবৈধ জিনিস আটক করেছে।

এছাড়াও ৬ রাউন্ড গুলি সহ একটি বিদেশী পিস্তল, ৭ কেজি গানপাউডার, ৬টি এয়ারগান, সিসাগুলি ৩৩ হাজার একশটি, ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিজিবি সীমান্তে কঠোর নজরদারী ও টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণকে অবৈধপথে সীমান্ত পারাপার, জালনোট পাচার, মাদকদ্রব্য চোরাচালান এবং নারী ও শিশু পাচার সম্পর্কে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।

সংবাদ সম্মেলনে ৫০ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক সিহাব উদ্দিন, সুবেদার মেজর মজিবর রহমান সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন اخبار منطقه অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 43 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা اخبار منطقه মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 31 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ اخبار منطقه ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 26 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা اخبار منطقه ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 60 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার اخبار منطقه ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 26 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার اخبار منطقه ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 47 Views জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল اخبار منطقه জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল 54 Views