টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কে বিটুমিনবাহী গাড়িতে আগুন! | আই নিউজ বিডি

টাঙ্গাইল

টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কে বিটুমিনবাহী গাড়িতে আগুন!

টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কে বিটুমিনবাহী গাড়িতে আগুন!
Eidok-এ শেয়ার
টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কে বিটুমিনবাহী গাড়িতে আগুন!
ছবি: সংগৃহীত

 

নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুর (টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়ক) ধুবড়িয়া ইউনিয়নের সেনমাইঝাইল এলাকায় বিটুমিনবাহী একটি তেলের গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৫টার দিকে সড়ক প্রসস্থকরণ প্রকল্পের কাজ চলাকালীন হঠাৎ গাড়িটিতে আগুন ধরে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, হাসান টেকনো বিল্ডার্স কর্তৃক আঞ্চলিক মহাসড়কে চলমান নির্মাণকাজে ব্যবহৃত বিটুমিন বহনকারী গাড়িটির ভেতরে থাকা অতিরিক্ত উত্তাপের কারণেই আগুনের সূত্রপাত ঘটে। প্রথমে শ্রমিকরা ও পথচারীরা পানি ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা চালালেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নাগরপুর ফায়ার সার্ভিসের একটি দল ফোম টাইপ ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তাদের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় গাড়িটি এবং পার্শ্ববর্তী এলাকাও নিরাপদ থাকে।

ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, বিটুমিনবাহী গাড়িতে আগুন লাগলে পানি দিয়ে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। ফলে বিশেষ ফোম ব্যবহার করে আগুন নেভাতে হয়।

ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এ ঘটনার পর সড়ক নির্মাণকাজে থাকা শ্রমিকদের মধ্যে সাময়িক আতঙ্ক দেখা দিলেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যায়।

স্থানীয়দের মতে, দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে না এলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারত।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Другой নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 69 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Другой সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 104 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Другой সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Другой শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 84 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Другой গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Другой ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Другой সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 109 Views