নদীর পাশে ঝুঁপড়ি ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে চাঞ্চল্য

পটুয়াখালীর মহিপুরে একই ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
Bagikan di Eidok
নদীর পাশে ঝুঁপড়ি ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে চাঞ্চল্য
Foto: dikumpulkan

পটুয়াখালীর মহিপুরে একই ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) ভোররাতে ডালবুগঞ্জ ইউনিয়নের পেয়ারপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

 

নিহতরা হলেন, সিরাজউদ্দিন খান (৭৫) ও তার স্ত্রী আকলিমা বেগম (৬৫)। নিহত সিরাজউদ্দিনের বাড়ি মহিপুর থানার মোয়াজ্জেমপুর গ্রামে, আর স্ত্রী আকলিমা বেগমের বাড়ি একই ইউনিয়নের পেয়ারপুর গ্রামে। তিনি সিরাজউদ্দিন খানের তৃতীয় স্ত্রী ছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজউদ্দিন খান দীর্ঘদিন ধরে আন্ধারমানিক নদীতে খেয়া (নৌকা) চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। নদীর তীরে একটি ঝুঁপড়ি ঘর তৈরি করে তিনি স্ত্রী আকলিমাকে নিয়ে সেখানেই বসবাস করতেন।

 

স্থানীয় বাসিন্দা বাদল তালুকদার জানান, সকালে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার সময় সিরাজউদ্দিনকে না দেখে তিনি তাদের ঘরে গিয়ে দেখতে পান সিরাজউদ্দিন মাটিতে পড়ে আছেন এবং তার স্ত্রী চৌকিতে শুয়ে আছেন। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে এবং পুলিশে খবর দেয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সিরাজউদ্দিনের গলার নিচে ও শরীরের বিভিন্ন স্থানে কালো দাগ দেখা গেছে। ঘরের মাটিতে রক্তের ছোপও পাওয়া গেছে। স্ত্রী আকলিমার শরীরেও রক্তের দাগ ছিল।

 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, এটি স্বাভাবিক মৃত্যু নয়।

 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পটুয়াখালী থেকে সিআইডি টিম আসছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

সৌদি প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে ভুয়া ফেইসবুক পেইজ  ব্যবহার করে মানহানিকর প্রচারনাসহ হুমকির অভিযোগ Kejahatan সৌদি প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে ভুয়া ফেইসবুক পেইজ ব্যবহার করে মানহানিকর প্রচারনাসহ হুমকির অভিযোগ 60 Views সীমান্ত অপরাধ দমনে কঠোর বিজিবি: বিপুল মাদক ও স্বর্ণ জব্দ, আটক ১৫৯ জন Kejahatan সীমান্ত অপরাধ দমনে কঠোর বিজিবি: বিপুল মাদক ও স্বর্ণ জব্দ, আটক ১৫৯ জন 133 Views মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ: অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার, পুলিশের অভ্যন্তরে তোলপাড় Kejahatan মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ: অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার, পুলিশের অভ্যন্তরে তোলপাড় 72 Views কচুয়ায় খাটের ড্রয়ারে মিলল বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি, গ্রেফতার চাচা-ভাতিজা Kejahatan কচুয়ায় খাটের ড্রয়ারে মিলল বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি, গ্রেফতার চাচা-ভাতিজা 82 Views গোপালগঞ্জ থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার Kejahatan গোপালগঞ্জ থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার 87 Views চুনারুঘাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Kejahatan চুনারুঘাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 92 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানি সহ হুমকির অভিযোগ, ভুক্তভোগীর লিগ্যাল নোটিশ Kejahatan সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানি সহ হুমকির অভিযোগ, ভুক্তভোগীর লিগ্যাল নোটিশ 92 Views