কিশোরগঞ্জ জেলা মানবিক পুলিশ সুপার হাসান চৌধুরী: সৎ ও নিষ্ঠাবান একজন কর্মকর্তা !
মিজানুর রহমান স্টাফ রিপোর্টার
কটিয়াদী কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার হাসান চৌধুরী একজন সৎ, মানবিক ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে জেলার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। দায়িত্ব পালনে তাঁর সততা, আন্তরিকতা ও ন্যায়নিষ্ঠা প্রশাসনের সবার প্রশংসা কুড়িয়েছে।
আইন-শৃঙ্খলা রক্ষায় তিনি যেমন কঠোর, তেমনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। জনগণের নিরাপত্তা ও সেবার মান উন্নয়নে তাঁর ভূমিকা কিশোরগঞ্জে প্রশংসিত।
এদিকে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ পুলিশ সুপার হাসান চৌধুরী মহোদয়ের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।
তাঁদের ভাষায়—
“এমন একজন সৎ ও মানবিক অফিসার আমাদের কিশোরগঞ্জ জেলার গর্ব। আল্লাহ তাআলা তাঁকে আরও সাফল্য, সুস্বাস্থ্য ও ন্যায়ের পথে অটল থাকার শক্তি
দান করুন।”