তিনি আরও বলেন, মনোনয়ন বিবেচনার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আপিল করব। তিনি যেন মাঠের বাস্তব অবস্থা বিবেচনা করেন, সর্বস্তরের জনগণের অভিমত শুনেন ও জানেন।
মঙ্গলবার ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দুয়া উপজেলা বিএনপির আয়োজিত বৃহৎ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশ শেষে দেলোয়ার হোসেন ভূঞা দুলালের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে এক বিশাল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দুয়া খেলার মাঠে গিয়ে শেষ হয়।
দেলোয়ার হোসেন ভূঞা দুলাল আরও বলেন, বিগত সময়ে রাজনীতি করতে গিয়ে আমি জেল খেটেছি, ফ্যাসিবাদ সরকারের অপমান, নির্যাতন ও অত্যাচার সহ্য করেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচন আমরা আশা করছি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে।
শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন, যা পুরো পৌর শহরকে উৎসবমুখর করে তোলে।
אפליקציית "Eye News BD"
הערות 0