ফেনী-২ নির্বাচনী এলাকার ইউনিয়ন ও পৌর ওয়ার্ড পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) দুপুরে ফেনী সদর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ প্রতিনিধি সভা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদিন ভিপি।
সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।
সভায় সভাপতিত্ব করেন ফেনী সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল এবং সঞ্চালনা করেন ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঞা।
সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে কাজ করতে হবে। নেতাকর্মীরা জনগণের কাছে গিয়ে বিএনপির পক্ষে ভোট প্রার্থনা করার আহ্বান জানান তারা।
ফেনী-২ আসনে বিএনপির যৌথ প্রতিনিধি সভা অনুষ্ঠিত | আই নিউজ বিডি
ফেনী-২ আসনে বিএনপির যৌথ প্রতিনিধি সভা অনুষ্ঠিত
'আই নিউজ বিডি' অ্যাপ
Komentari 0