ফিন্যান্সিয়াল টাইমসের প্রামাণ্যচিত্রে চাঞ্চল্যকর দাবি — শেখ হাসিনার… | আই নিউজ বিডি

ফিন্যান্সিয়াল টাইমসের প্রামাণ্যচিত্রে চাঞ্চল্যকর দাবি — শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার

মোঃ নুরুল্লাহ (অভয়নগর, যশোর) প্রতিনিধি : ফিন্যান্সিয়াল টাইমসের প্রামাণ্যচিত্র “Bangladesh’s Missing Billions”-এ চাঞ্চল্যকর দাবি—শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার অবৈ..
Eidok-এ শেয়ার
ফিন্যান্সিয়াল টাইমসের প্রামাণ্যচিত্রে চাঞ্চল্যকর দাবি — শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার
ছবি: সংগৃহীত

খ্যাতনামা আন্তর্জাতিক গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস (Financial Times) তাদের নতুন প্রামাণ্যচিত্র “Bangladesh’s Missing Billions, Stolen in Plain Sight”-এ চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। এতে দাবি করা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার টানা ১৫ বছরের শাসনামলে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে বিদেশে পাচার হয়েছে।

প্রামাণ্যচিত্রে বলা হয়, পাচার হওয়া টাকার একটি বড় অংশ লন্ডনে গেছে, যেখানে সম্পত্তি ক্রয়, অফশোর অ্যাকাউন্ট ও বিভিন্ন বিনিয়োগের মাধ্যমে অর্থ গোপন করা হয়েছে। এসব অর্থ পাচারের পদ্ধতিতে ব্যবহৃত হয়েছে ওভার-ইনভয়েসিং, আন্ডার-ইনভয়েসিং, হুন্ডি ও বিদেশে সম্পদ ক্রয়ের নানা চ্যানেল।

ডকুমেন্টারির শুরুতে তুলে ধরা হয়েছে জুলাই মাসে শেখ হাসিনার পতনের প্রেক্ষাপট ও ছাত্র-জনতার অভ্যুত্থান। এতে অংশ নেন ছাত্রনেতা রাফিয়া রেহনুমা হৃদি ও রেজওয়ান আহমেদ রিফাদ।
বিশ্লেষণ দেন ফিন্যান্সিয়াল টাইমসের দক্ষিণ এশিয়া ব্যুরো প্রধান জন রিড, প্রতিবেদক সুসানাহ সাভেজ, স্পটলাইট অন করাপশনের উপপরিচালক হেলেন টেইলর, এবং ব্রিটিশ সংসদ রিপোর্টার রাফে উদ্দিন।

চলচ্চিত্রে শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের বিরুদ্ধে বিদেশে সম্পদ কেনা ও অর্থ পাচারের অভিযোগ তুলে ধরা হয়েছে। এতে টিউলিপ সিদ্দিকের নামও উল্লেখ করা হয়, যদিও তিনি সকল অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অস্বীকার করেছেন।
তালিকায় আরও রয়েছেন প্রাক্তন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম।

জন রিডের মতে, হাসিনা আমলে ব্যাংক পরিচালকদের অনেক সময় চাপ ও ভয় দেখিয়ে পদত্যাগে বাধ্য করা হয়েছে, এবং তাদের শেয়ার প্রভাবশালী মহল দখল করেছে। এ ক্ষেত্রে সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর সংশ্লিষ্টতার কথাও উঠে এসেছে।

লন্ডন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক মুশতাক খান বলেন, “হাসিনা আমলে দুর্নীতি ছিল প্রকাশ্য—অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই ‘আয়নাঘর’ নামে পরিচিত গোপন কারাগারে আটক করা হতো।”
অন্যদিকে প্রতিবেদক সুসানাহ সাভেজ বলেন, “দুর্নীতি কোনো দূরের বিষয় নয়; যুক্তরাজ্যও এর কেন্দ্রবিন্দু।” তবে তিনি সতর্ক করেন, “পাচারকৃত অর্থ ফেরত আনা অত্যন্ত জটিল প্রক্রিয়া এবং রাজনৈতিক সমঝোতার কারণে এটি জনমতের কাছে সহজভাবে গ্রহণযোগ্য নাও হতে পারে।”

বাংলাদেশ ব্যাংকের টাস্কফোর্স উপদেষ্টা ইফতি ইসলাম এটিকে ইতিহাসের অন্যতম জটিল পুনরুদ্ধার প্রক্রিয়া হিসেবে অভিহিত করেন।
প্রামাণ্যচিত্রে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, “সব অর্থ ফেরত পাওয়া সম্ভব না হলেও প্রমাণের ভিত্তিতে যতটা সম্ভব পুনরুদ্ধারের চেষ্টা করা হবে।”

তার মতে, ২৩৪ বিলিয়ন ডলারের এই অর্থ পাচার সম্ভবত ইতিহাসে একটি দেশের একক সরকারের সময়ে সংঘটিত সবচেয়ে বড় লুটপাটের ঘটনা।

শেষাংশে ছাত্রনেত্রী রাফিয়া রেহনুমা হৃদি বলেন,
“আমাদের সবচেয়ে বড় ভয় হলো—যাদের আত্মত্যাগে পরিবর্তন এসেছে, তাদের কাছে দেওয়া প্রতিশ্রুতি হয়তো আমরা পূরণ করতে পারব না।”

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম अपराध গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 73 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার अपराध নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 74 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের अपराध দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 61 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা अपराध দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 99 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত अपराध সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 74 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর अपराध ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 42 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা अपराध শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 85 Views