শেরপুরে অটোচালক আবু বক্কর হত্যার তৃতীয় আসামি মানিকগঞ্জ থেকে গ্রেফতার | আই নিউজ বিডি

শেরপুর

শেরপুরে অটোচালক আবু বক্কর হত্যার তৃতীয় আসামি মানিকগঞ্জ থেকে গ্রেফতার

বগুড়ার শেরপুরে আলোচিত অটোচালক আবু বক্কর হত্যা মামলার অন্যতম আসামি মনির হোসেন (৩৬) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি শেরপুর উপজেলার হাপুনিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।..
Eidok-এ শেয়ার
শেরপুরে অটোচালক আবু বক্কর হত্যার তৃতীয় আসামি মানিকগঞ্জ থেকে গ্রেফতার
ছবি: সংগৃহীত

সোমবার (১০ নভেম্বর) রাত পৌঁনে ৯ টার দিকে মানিকগঞ্জ জেলার শিবালয় থানা এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর থানার উপ পুলিশ পরিদর্শক তোফাজ্জল হোসেন।

মামলা সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর রাতে অটোচালক আবু বক্করকে তারই তিন বন্ধু পরিকল্পিতভাবে হত্যা করে। হত্যার পর তার মরদেহ বাগড়া হঠাৎপাড়া এলাকার একটি পুকুরে ফেলে দেয় এবং অটোটি নিয়ে পালিয়ে যায়।

পরে ৯ সেপ্টেম্বর বাগড়া হঠাৎপাড়া পুকুর থেকে আবু বক্করের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে শেরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে পুলিশ ২৪ ঘণ্টার মধ্যেই প্রথম আসামি সুমন সরকারকে গ্রেফতার করেন। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে জুয়েল নামে আরেক আসামিকে গ্রেফতার করা হয়। সর্বশেষ সোমবার রাতে মানিকগঞ্জের শিবালয় থেকে তৃতীয় আসামি মনির হোসেনকে গ্রেফতার করা হয়।

এব্যাপারে শেরপুর থানার উপ পুলিশ পরিদর্শক তোফাজ্জল হোসেন বলেন, অটোচালক আবু বক্কর হত্যাকান্ডে জড়িত তৃতীয় আসামী মনির হোসেনকে বিশেষ অভিযানে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম अपराध গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 85 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার अपराध নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 75 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের अपराध দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 61 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা अपराध দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 101 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত अपराध সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 76 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর अपराध ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 42 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা अपराध শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 86 Views