রাজবাড়ী

রাজবাড়ীতে হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

রাজবাড়ীতে হত‌্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন
Eidok-এ শেয়ার
রাজবাড়ীতে হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পাংশা উপজেলায় পারিবারিক কলহের জেরে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার দায়ে ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

 

সোমবার দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার আট আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে জানান সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুর রাজ্জাক।

 

দণ্ডিতরা হলেন- মিরাজ মৃধা (পলাতক), সাঈদ মৃধা, মনিরুল শেখ, আশরাফুল শেখ, আশরাফ শেখ, আছাদ শেখ, দিলু মৃধা, তোফাজ্জেল ওরফে তোফা, মাহাতাব শেখ, ঠান্ডা মৃধা (পলাতক)।

মামলার বরাতে আইনজীবী বলেন, ২০১৮ সালের ১৬ জুন পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের জাগিরমালঞ্চি গ্রামের বাসিন্দা আব্দুল সাত্তার মৃধাকে পারিবারিক কলহের জেরে ঈদের দিন সকালে জবাই করে হত‌্যা করে তার ভাই-ভাতিজারা। পর দিন নিহতের স্ত্রী পাংশা মডেল থানায় হত্যা মামলা করেন।

 

পিপি আব্দুর রাজ্জাক বলেন, বিচারক মামলায় তিনজনকে খালাস দিয়েছেন। ১০ জনের প্রত্যেককে যাবজ্জীবনের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

Billboard on Government Land, Rent Allegedly Going into Market Owner’s Pocket! অপরাধ Billboard on Government Land, Rent Allegedly Going into Market Owner’s Pocket! 94 ভিউ গাজীপুরে বিকাশ কর্মীদের গুলি করে ২ কোটি ৩০ লাখ টাকা লুট: ছাত্রলীগ নেতা গ্রেফতার অপরাধ গাজীপুরে বিকাশ কর্মীদের গুলি করে ২ কোটি ৩০ লাখ টাকা লুট: ছাত্রলীগ নেতা গ্রেফতার 88 ভিউ কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ চাচা শ্বশুরের বিরুদ্ধে অপরাধ কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ চাচা শ্বশুরের বিরুদ্ধে 46 ভিউ জীবনের ঝুঁকি নিয়ে ৪০০টির বেশি অস্ত্র উদ্ধার, পুরস্কৃত হচ্ছেন সালথার ওসি তাঁর দল অপরাধ জীবনের ঝুঁকি নিয়ে ৪০০টির বেশি অস্ত্র উদ্ধার, পুরস্কৃত হচ্ছেন সালথার ওসি তাঁর দল 50 ভিউ ডেমরায় নিখোঁজ রেজাউল করিম রানা, সন্ধান চেয়ে থানায় জিডি করেছেন স্ত্রী অপরাধ ডেমরায় নিখোঁজ রেজাউল করিম রানা, সন্ধান চেয়ে থানায় জিডি করেছেন স্ত্রী 78 ভিউ কয়েক দিন ধরে ডোবায় পড়ে ছিল মরদেহ, দুর্গন্ধে জানাজানি অপরাধ কয়েক দিন ধরে ডোবায় পড়ে ছিল মরদেহ, দুর্গন্ধে জানাজানি 138 ভিউ ডেটিং অ্যাপের ফাঁদে জিম্মি ফ্রিল্যান্সার, ৪ দিনে হাতিয়ে নেওয়া হলো প্রায় ৮ লাখ টাকা; গ্রেপ্তার ৩ অপরাধ ডেটিং অ্যাপের ফাঁদে জিম্মি ফ্রিল্যান্সার, ৪ দিনে হাতিয়ে নেওয়া হলো প্রায় ৮ লাখ টাকা; গ্রেপ্তার ৩ 95 ভিউ