কটিয়াদীতে ধানসিঁড়ি হোটেলের বাথরুম থেকে বাসচালকের লাশ উদ্ধার !.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কটিয়াদীতে ধানসিঁড়ি হোটেলের বাথরুম থেকে বাসচালকের লাশ উদ্ধার !..

Mizanur Rahman avatar   
Mizanur Rahman
কটিয়াদীতে ধানসিঁড়ি হোটেলের বাথরুম থেকে বাসচালকের লাশ উদ্ধার !..
কটিয়াদীতে ধানসিঁড়ি হোটেলের বাথরুম থেকে বাসচালকের লাশ উদ্ধার !..
ছবি: সংগৃহীত
কটিয়াদী/কিশোরগঞ্জ

কটিয়াদীতে ধানসিঁড়ি হোটেলের বাথরুম থেকে বাসচালকের লাশ উদ্ধার !

 

কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি খাবার হোটেলের বাথরুম থেকে শহিদুল্লাহ (৫০) নামে এক বাসচালকের লাশ উদ্ধার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ। সোমবার সকালে ধানসিঁড়ি রেস্তোরাঁর বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন।

 

নিহত শহিদুল্লাহ গাজীপুরের কাপাসিয়া উপজেলার বেগুনহাটি এলাকার করম আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ঢাকা-টু-কটিয়াদী রুটে জলসিঁড়ি পরিবহনের বাস চালাতেন। তার এক স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

 

পুলিশ ও পরিবার সূত্র জানায়, শহিদুল্লাহ দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন এবং নিয়মিত ওষুধ সেবন করতেন। রবিবার রাতে বাস চালিয়ে কটিয়াদী আসার পর খাওয়া-দাওয়া শেষে তিনি বাসেই বিশ্রামে যান। রাত আনুমানিক ৩-টার দিকে বুকে তীব্র ব্যথা অনুভব করলে তিনি হেলপারকে সঙ্গে নিয়ে স্থানীয় চিকিৎসকের কাছে গিয়ে ওষুধ নেন।

 

ভোরে তিনি ধানসিঁড়ি রেস্তোরাঁর বাথরুমে যান। দীর্ঘসময় ধরে ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে রেস্তোরাঁর কর্মচারীরা সন্দেহ হয়। পরে বাথরুমের ওপর দিক দিয়ে তাকিয়ে দেখতে পান তিনি পড়ে আছেন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

 

কটিয়াদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। মরদেহ কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।”

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator