মিটন চাকমা আত্মবলিদানের ১বছর উপলক্ষে স্মরণ সভা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

 মিটন চাকমা আত্মবলিদানের ১বছর উপলক্ষে স্মরণ সভা

Md sohel Rana avatar   
Md sohel Rana
 মিটন চাকমা আত্মবলিদানের ১বছর উপলক্ষে স্মরণ সভা
 মিটন চাকমা আত্মবলিদানের ১বছর উপলক্ষে স্মরণ সভা
ছবি: সংগৃহীত
****

দীঘিনালা(খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ি দীঘিনালা ইউপিডিএফ ইউনিট শহীদ মিটন চাকমা আত্মবলিদানের ১মৃত্যু বাষির্কী দিবসে স্মরণ সভা করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় সময়ে দীঘিনালা উপজেলা বাঘাইছড়ি খোলা মাঠে স্মরণ সভায় ইউপিডিএফ দীঘিনালা ইউনিটে সংগঠক সজীব চাকমা সঞ্চালনায় স্মরণ সভার সভাপতিত্ব করেন ইউপিডিএফ নেত চন্দন চাকমা। স্বাগত বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক রিটেন চাকমা।
ম্মরণ সভায় উপস্থিত ছিলেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের দীঘিনালা উপজেলা সভাপতি বিভাস চাকমা,স্থায়ী মুরুব্বি সাবেক মেম্বার কৃপা রঞ্জন চাকমা,শহীদ মিটনের পিতা।
ইউপিডিএফ সংগঠক রিটেন চাকমা বলেন,অধিকার প্রতিষ্ঠায় আদায়ের লক্ষ্য লড়াই বীর সৈনিক হয়েছে এই দিনে। তাঁর আত্ম সুবিধা ভোগ বাদ দিয়ে জাতির মুক্তির আন্দোলনে নিঃস্বার্থক ভাবে সংগঠনে যুক্ত হন। যারা মিটনকে হত্যা করে বর্তমানে শাসকগোষ্ঠী সুর মিলিয়ে পাহাড়ের সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করে চলে।তারাই জাতিকে বিলুপ্ত পথে নিয়ে যাচ্ছে। বীর শহীদ মিটন চাকমার খুনীদের বিচারের আওতায় এনে শাস্তি দাবি জানান। সবাই ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর আনদোলনের অংশগ্রহণ করতে হবে।ঐক্যবদ্ধ হলে অধিকার প্রতিষ্ঠা সহজ হবে। একাগ্রতা মনে অধিকার আদায়ের জন্য সুশৃঙ্খল সংগঠনে যুক্ত হয়ে জাতির মুক্তির পথ আদায় করতে হবে।

 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator