বগুড়ায় মুরগি চুরির বিরোধে কাঠমিস্ত্রিকে কুপিয়ে হত্যা | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়ায় মুরগি চুরির বিরোধে কাঠমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

বগুড়ার গাবতলীতে মুরগি চুরি নিয়ে জমে থাকা বিরোধের জেরে এক কাঠমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের কিত্তনীয়া গ্রামে এ ঘটনা ঘট..
Eidok-এ শেয়ার
বগুড়ায় মুরগি চুরির বিরোধে কাঠমিস্ত্রিকে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

স্থানীয়রা জানান, গত মে মাসে কিত্তনীয়া গ্রামের ভুট্টোর মামাতো ভাই জহুরুল ও খায়রুলের খামার থেকে প্রায় ৪২টি মুরগি চুরি হওয়ার অভিযোগে স্বাধীন (১৮) ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা হয় এবং এর পর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। সূত্রে বলা হয়েছে, সম্প্রতি স্বাধীন ও তার সহযোগীরা খামার মালিক খায়রুল ও তার দুই ভাইকে কুপিয়ে আহত করেছিল।

রোববার বিকেলে খায়রুল ও তার সহযোগীরা প্রথমে স্বাধীনকে কুপিয়ে আহত করলে সন্ধ্যায় স্বাধীন বাড়ি ফেরার পথে কিত্তনীয়া বাজারে স্বাধীনর অনুসারীরা তরিকুল ভুট্টোকে একা পেয়ে কুপিয়ে গুরুতর ভাবে আহত করে। তাঁকে স্থানীয়দের মাধ্যমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামলায় স্বাধীনও গুরুতর আহত হন; তাকে পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে ভর্তি রয়েছে।

বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার হুমায়ন কবির জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি বলেন, মেডিকলে চিকিৎসাধীন স্বাধীনকে আটক দেখানো হয়েছে এবং নিহত ভুট্টোর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel