দুর্যোগ মোকাবেলায় ফুলঝুরিতে এন্টিসিপেটরি প্রোটোকলবিষয়ক প্রশিক্ষণ | আই নিউজ বিডি

দুর্যোগ মোকাবেলায় ফুলঝুরিতে এন্টিসিপেটরি প্রোটোকলবিষয়ক প্রশিক্ষণ

বরগুনা সদর উপজেলার ফুলঝুরি ইউনিয়নে জাগোনারীর বাস্তবায়নে এসিটি-২ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হলো এন্টিসিপেটরি প্রোটোকলবিষয়ক গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী একটি প্রশিক্ষণ কর্মসূচি।

রবিবার (৮ নভেম্বর) ..
Eidok-এ শেয়ার
দুর্যোগ মোকাবেলায় ফুলঝুরিতে এন্টিসিপেটরি প্রোটোকলবিষয়ক প্রশিক্ষণ
ছবি: সংগৃহীত

প্রাকৃতিক দুর্যোগপ্রবণ উপকূলীয় জেলা বরগুনার মানুষকে দুর্যোগ মোকাবিলায় আরও সক্ষম ও সচেতন করে তোলার লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। যাদের মধ্যে ছিলেন ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটির সদস্য, সিবিও সদস্য, সিপিপি, রেডক্রিসেন্ট, যুব টিম সদস্যসহ স্থানীয় নারী-পুরুষ, যুবক, শিক্ষক ও সমাজকর্মীরা এতে অংশ নেন।

প্রশিক্ষণ কর্মশালায় জেলায় দুর্যোগে সক্ষমতা বাড়াতে এন্টিসিপেটরি একশন ট্রিগারিং ক্রাইটেরিয়া ও প্রোটোকল বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয় এবং অংশগ্রহণকারীরা এ বিষয় তাদের মতামত তুলে ধরেন। 

প্রশিক্ষণ পরিচালনা করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ড. আহমেদ পারভেজ। তার প্রাণবন্ত উপস্থাপনা, বাস্তব অভিজ্ঞতা এবং প্রযুক্তিনির্ভর বিশ্লেষণ প্রশিক্ষণার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ তৈরি করে।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা তালুকদার মো. ইমতিয়াজ। এসময় বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, ফুলঝুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দীন সেন্টু মৃধা, লোকবেতারের স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল, বরগুনা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের আবদুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Районные новости অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 44 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Районные новости মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 31 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Районные новости ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 26 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা Районные новости ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 60 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার Районные новости ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 26 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার Районные новости ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 47 Views জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল Районные новости জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল 54 Views