শেরপুর উপজেলার শালফা গ্রামের হোমিওপ্যাথি চিকিৎসক অপহরণ, তিন লাখ টাকা… | আই নিউজ বিডি

শেরপুর

শেরপুর উপজেলার শালফা গ্রামের হোমিওপ্যাথি চিকিৎসক অপহরণ, তিন লাখ টাকা মুক্তিপণ দাবি — থানায় অভিযোগ

বগুড়ার শেরপুরে হোমিওপ্যাথি চিকিৎসককে অপহরণের অভিযোগ উঠেছে ভাগ্নী জামাইয়ের বিরুদ্ধে। তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে ইতিমধ্যে ভুক্তভোগীর পরিবারের কাছে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অপহৃত ..
Eidok-এ শেয়ার
শেরপুর উপজেলার শালফা গ্রামের হোমিওপ্যাথি চিকিৎসক অপহরণ, তিন লাখ টাকা মুক্তিপণ দাবি — থানায় অভিযোগ
ছবি: সংগৃহীত




পরিবারের অভিযোগ অনুযায়ী, ৮ নভেম্বর (শনিবার) দুপুরে শেরপুর শহর থেকে নাকে ঔষধ শুকিয়ে অচেতন করে বাবুকে অপহরণ করা হয়। এরপর ফোনে তার পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
অপহৃতের স্ত্রী রোজিনা খাতুন জানান, ধনুট উপজেলার উল্লাপাড়া গ্রামের মোহাম্মদ মন্টু তালুকদারের শাহ আলম সুইট এর সাথে বেশ কিছুদিন আগে আমার স্বামীর ভাগ্নির বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য ভাগ্নিকে অনেক নির্যাতন করতো এবং মেরে ফেলার হুমকি দিত এমত অবস্থায় আমরা আমাদের ভাগ্নিকে বাড়িতে নিয়ে এসেছি। এই ঘটনা নিয়ে সুইট ফেসবুকে আমার স্বামীকে দেখে নেওয়ার হুমকি দেয়। এরই যে ধরে গত ৮ নভেম্বর শনিবার দুপুরে শেরপুর শহর থেকে আমার স্বামীকে ভাগ্নী জামাই সুইট নেশা জাতীয় ঔষধের গন্ধ শুঁকিয়ে অপহরণ করেছে। এখন তারা তিন লাখ টাকা চাচ্ছে। টাকা না দিলে বাবুকে আর কখনও পাওয়া যাবে না বলে হুমকি দিচ্ছে। এমনকি তারা বলছে, বিষয়টি পুলিশকে জানালে আমাদের আরও ক্ষতি করবে। তিনি আরও জানান, এই ঘটনায় তিনি ভাগ্নী জামাই নুর আলম সুইট, তার মা-বাবা ও ভাইয়ের বিরুদ্ধে শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক মোঃ জয়নুল আবেদীন  বলেন, অভিযোগ পেয়েছি। দুইজন দক্ষ অফিসারকে তথ্য উদঘাটনের জন্য দায়িত্ব দেয়া হয়েছে, অপহৃত জাহাঙ্গীর আলম বাবু কে  উদ্ধারের জন্য পুলিশ কাজ শুরু করেছে। আশা করছি দ্রুতই তাকে উদ্ধার করা যাবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার Kejahatan মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 73 Views দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান Kejahatan দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 62 Views চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম Kejahatan চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 48 Views মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Kejahatan মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 108 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Kejahatan কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 59 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Kejahatan আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 78 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ Kejahatan সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 115 Views