নরসিংদী মনোহরদীতে মুক্তিযোদ্ধা সমাজের সম্মান রক্ষায় বিক্ষোভ ও… | আই নিউজ বিডি

নরসিংদী

নরসিংদী মনোহরদীতে মুক্তিযোদ্ধা সমাজের সম্মান রক্ষায় বিক্ষোভ ও মানববন্ধন

নরসিংদী মনোহরদীতে মুক্তিযোদ্ধা সমাজের সম্মান রক্ষায় বিক্ষোভ ও মানববন্ধন
I-share sa Eidok
নরসিংদী মনোহরদীতে মুক্তিযোদ্ধা সমাজের সম্মান রক্ষায় বিক্ষোভ ও মানববন্ধন
Larawan: kuha mula sa arkibo

রিপোর্ট মেহেদী হাসান: নরসিংদীর মনোহরদীতে মুক্তি বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অভিযুক্ত স্থানীয় ব্যক্তি কাজী শরিফুল ইসলাম শাকিলের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধা সমাজ।

রোববার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় প্রাঙ্গণ থেকে মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মতিউর রহমান তারা, মজিবুর রহমান মাস্টার, সাবেক ডেপুটি কমান্ডার কফিল উদ্দিন, মতিউল ইসলাম ভূঁইয়া ও সাফিউদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, “বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের মানহানি ও অপপ্রচারের মাধ্যমে সমাজে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

তাঁরা আরও বলেন, “অভিযুক্ত কাজী শরিফুল ইসলাম শাকিলের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষায় প্রশাসনকে কঠোর ভূমিকা নিতে হবে।”

অভিযোগের বিষয়ে স্থানীয় বাসিন্দা কাজী শরিফুল ইসলাম শাকিল মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

এর আগে, বুধবার সকালে মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে শিক্ষক সমাজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষক সমাজের অভিযোগ, কাজী শরিফুল ইসলাম শাকিল দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষক সমাজকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে আসছেন। এতে শিক্ষক সমাজের মানহানি ঘটছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে।

চন্দনবাড়ী কামিল মাদরাসার অধ্যক্ষ আবু রায়হান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন সরদার আছমত আলী মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ হোসেন, শেখেরগাঁও ফাজিল মাদরাসার অধ্যক্ষ এখলাছ উদ্দিন, মনতলা ফাজিল মাদরাসার অধ্যক্ষ বাকিউল ইসলাম, চালাকচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা হোসেন এবং
চন্দনবাড়ী এস.এ. পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসরিন সুলতানা প্রমুখ।

বক্তারা বলেন, “একজন শিক্ষকের প্রতি অসম্মান মানে পুরো সমাজের প্রতি আঘাত। শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষায় প্রশাসনের দ্রুত পদক্ষেপ জরুরি।”

তাঁরা আরও বলেন “অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিলে এর নেতিবাচক প্রভাব গোটা সমাজে পড়বে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, কাজী শরিফুল ইসলাম শাকিলের বিরুদ্ধে এর আগেও প্রতারণা, চাঁদাবাজি, সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের হুমকি এবং অপপ্রচারের অভিযোগ উঠেছে।

এলাকাবাসীর অভিযোগ, তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় অপকর্মে জড়িত ছিলেন। পরে সাংবাদিক পরিচয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে অবৈধ সুবিধা আদায়ের চেষ্টাও করেন।

তাঁদের দাবি, এসব ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হলেও এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয় মুক্তিযোদ্ধা সমাজ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, “অপপ্রচার ও মিথ্যা অভিযোগের মাধ্যমে সমাজে বিভেদ সৃষ্টিকারীদের আইনের আওতায় এনে শান্তি ও সম্মান রক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে হবে।”

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ Balita sa Distrito সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 43 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Balita sa Distrito সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 40 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Balita sa Distrito দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Balita sa Distrito সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Balita sa Distrito অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 72 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Balita sa Distrito মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Balita sa Distrito ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views