যশোর সদর হাসপাতাল থেকে দুই নারী চোর আটক! | আই নিউজ বিডি

যশোর

যশোর সদর হাসপাতাল থেকে দুই নারী চোর আটক!

****
Eidok-এ শেয়ার
যশোর সদর হাসপাতাল থেকে দুই নারী চোর আটক!
ছবি: সংগৃহীত

যশোর সদর হাসপাতালে এক রোগীর গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার সময় দুই নারী চোরকে আটক করেছে হাসপাতাল পুলিশ ক্যাম্পের সদস্যরা। শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের সামনে এ ঘটনা ঘটে।

 ভুক্তভোগী আছিয়া বেগম (২৮) যশোর সদর উপজেলার লেবুতলা ইউপির দলেনগর গ্রামের মহিদুল ইসলামের স্ত্রী। এ'দিন ডাক্তার দেখানোর জন্য হাসপাতালে লাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুই নারী চোর তার গলার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এসময় ভিকটিম নিজেই এক নারী চোরকে হাতে-নাতে ধরে ফেলেন। পরে হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেন। জিজ্ঞাসাবাদে আটক নারী জানায়, এ কাজে তার সহযোগী ছিল আরেক নারী। পুলিশ তাৎক্ষণিকভাবে দ্বিতীয় নারীকেও আটক করে।

আটক নারীরা হলো— ঝর্না (২৮), স্বামী: মহিদুল এবং জুলেখা (২৩), স্বামী: মন্টু। তাদের বর্তমান ঠিকানা রূপদিয়া হাইওয়ে তেল পাম্প সংলগ্ন এলাকায় তবে স্থায়ী ঠিকানা পাবনা জেলায় বলে জানান।

পরে তাদের কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ज़िला समाचार সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 80 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন ज़िला समाचार অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 64 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা ज़िला समाचार মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 54 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ ज़िला समाचार ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা ज़िला समाचार ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার ज़िला समाचार ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 40 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার ज़िला समाचार ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 Views