বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান, অনশনে হিন্দু তরুণী.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান, অনশনে হিন্দু তরুণী..

S M Neaj Morshed avatar   
S M Neaj Morshed
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান, অনশনে হিন্দু তরুণী..
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান, অনশনে হিন্দু তরুণী..
ছবি: সংগৃহীত
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বিয়ের দাবিতে

প্রেমিকের বাড়ির সামনে নয় দিন ধরে অনশন করছেন এক হিন্দু তরুণী। ঘটনাটি ঘটেছে উপজেলার বালিপাড়া ইউনিয়নের চর-সাউদখালী আশ্রয়ণ প্রকল্প এলাকায়, যা এখন এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার নানদোয়হান গ্রামের নারায়ণ মণ্ডলের মেয়ে সঞ্চিতা মণ্ডল (২৬) প্রায় দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে চর-সাউদখালী এলাকার আলী হাওলাদার (১৭) নামে এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। প্রেমের সম্পর্ক গাঢ় হলে আলী বিয়ের প্রতিশ্রুতি দেন, এমনকি সেই আশ্বাসে সঞ্চিতা কোর্ট ম্যারেজের প্রস্তুতি হিসেবে ইসলাম ধর্ম গ্রহণ করেন বলেও দাবি করেছেন।

সঞ্চিতার অভিযোগ, আলী বিয়ের আশ্বাসে তার কাছ থেকে প্রায় এক লাখ টাকা নিয়েছিলেন। এরপর প্রেমের সম্পর্কের সুযোগে শারীরিক সম্পর্কও গড়ে ওঠে। কিন্তু হঠাৎ করে আলী বিয়েতে অস্বীকৃতি জানিয়ে যোগাযোগ বন্ধ করে দেন এবং সম্প্রতি ভারতে পালিয়ে যান।

তিনি আরও জানান, গত ১ নভেম্বর বিকেলে বিয়ের দাবিতে তিনি আলীর বাড়িতে গিয়ে অনশন শুরু করেন। সেই থেকে টানা নয় দিন ধরে সেখানে অবস্থান করছেন তিনি।

অনশনরত সঞ্চিতা বলেন, আমি একটি এনজিওতে কাজ করি। ফেসবুকের মাধ্যমে আলীর সঙ্গে পরিচয় হয়, এরপর সম্পর্ক তৈরি হয়। সে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার কাছ থেকে টাকা নিয়েছে। এমনকি ভারতে যাওয়ার সময় বিকাশে আরও ২০ হাজার টাকা পাঠিয়েছি। এখন সে ফিরে এসে বিয়ে না করলে আমার জীবনের কোনো মানে থাকবে না। হয় বিয়ে করবে, না হয় আমি মৃত্যুবরণ করব।

প্রেমিক আলীর মা রেশমা বেগম বলেন, ছেলে এখন ভারতে আছে, তার সঙ্গে যোগাযোগ সম্ভব হচ্ছে না। মেয়েটি যদি সত্যিই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, বিষয়টি বিবেচনা করা হবে।

এদিকে আলী হাওলাদারের ভারতীয় মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মো. মোস্তফা জাফর বলেন, ঘটনার বিষয়ে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

نظری یافت نشد


News Card Generator