কুমিল্লা থেকে সোনাগাজীর ১৯ মামলার পলাতক আসামি গ্রেফতার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কুমিল্লা থেকে সোনাগাজীর ১৯ মামলার পলাতক আসামি গ্রেফতার

Monsur Alam avatar   
Monsur Alam
কুমিল্লা থেকে সোনাগাজীর ১৯ মামলার পলাতক আসামি গ্রেফতার
কুমিল্লা থেকে সোনাগাজীর ১৯ মামলার পলাতক আসামি গ্রেফতার
ছবি: সংগৃহীত
কুমিল্লা থেকে সোনাগাজীর ১৯ মামলার পলাতক আসামি গ্রেফতার

ফেনীর সোনাগাজী মডেল থানার পুলিশ ১৯ মামলার পলাতক আসামি আব্দুল্লাহ আল মামুন (৩৮) ও চার মামলার আসামি মোহাম্মদ জয়নাল (৪০)-কে গ্রেফতার করেছে।

‎

‎গত ৮ নভেম্বর (শনিবার) গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার নিমসার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

‎

‎থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আব্দুল্লাহ আল মামুন ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের নদোনা গ্রামের বাসিন্দা এবং তার বিরুদ্ধে ১৯টি মামলা আদালতে বিচারাধীন। অপরদিকে, জয়নাল কুমিল্লার দেবিদ্দার উপজেলার গোপালপুর গ্রামের মোহন মিয়ার ছেলে, যার বিরুদ্ধে ৪টি চুরি, ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে।

‎

‎তদন্তসূত্রে আরও জানা যায়, ফেনীর সোনাগাজী উপজেলার “ভাই ভাই ইলেকট্রনিক্স”-এ সংঘটিত ডাকাতির মামলার (নম্বর: ১৩, তারিখ: ২২/০৮/২০২৫, ধারা: ৪৫৭/৩৮০ দণ্ডবিধি) তদন্তের অংশ হিসেবে এই দুই আসামিকে চিহ্নিত করা হয়। পরবর্তীতে সোনাগাজী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে কুমিল্লা থেকে তাদের গ্রেফতার করে।

Geen reacties gevonden


News Card Generator