পল্লবীতে বিএনপির অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পল্লবীতে বিএনপির অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

আই নিউজ বিডি avatar   
আই নিউজ বিডি
পল্লবীতে বিএনপির অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত
পল্লবীতে বিএনপির অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
****

৮ নভেম্বর ২০২৫, ঢাকার মিরপুর পল্লবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়। ঢাকা ১৬ আসনের নেতা আমিনুল হকের নির্দেশনায় এই কর্মসূচি আয়োজন করা হয়।

পল্লবী থানা যুবদলের বিপ্লবী সদস্য সচিব গোলাম কিবরিয়া এবং যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনের নেতৃত্বে, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। মিরপুর অরিজিনাল ১০, পপুলার ২ এর সামনে এবং আশেপাশের এলাকায় অবস্থান নেয় নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, নিরপেক্ষ নির্বাচন এবং রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবি নিয়ে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন।

পল্লবী থানা যুবদলের সদস্য গোলাম কিবরিয়া সাংবাদিকদের জানান, “বাংলাদেশের গণতন্ত্রকে পূর্ণরূপে ফিরিয়ে আনা এবং সম্প্রতি ঘটে যাওয়া নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে আমাদের এই কর্মসূচি। আগামী ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয়, সে দাবি আমরা জানাচ্ছি।

তিনি আরও আশা ব্যক্ত করেন যে, ঢাকা ১৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক জনগণের সমর্থনে বিজয়ী হবেন এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে ভূমিকা রাখবেন।

Inga kommentarer hittades


News Card Generator