কটিয়াদীতে সুজন আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ! | আই নিউজ বিডি

কটিয়াদীতে সুজন আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত !

Mizanur Rahman avatar   
Mizanur Rahman
কটিয়াদীতে সুজন আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত !
কটিয়াদীতে সুজন আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত !
ছবি: সংগৃহীত
কটিয়াদী/কিশোরগঞ্জ

কটিয়াদীতে সুজন আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত !

 

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা শাখার সুজন – সুশাসনের জন্য নাগরিক এর নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় কটিয়াদী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক কবি মো. হারুন অর রশিদ।

সভা শুরুর আগে সদ্যপ্রয়াত সুজন জাতীয় কমিটির সদস্য, বিশিষ্ট নারী অধিকারকর্মী, লেখক ও গবেষক ড. রওশন জাহান এর মৃত্যুতে শোক প্রকাশ ও তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়।

 

সদস্য সচিব ধ্রুব রঞ্জন দাস এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন—

কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর,

সাধারণ সম্পাদক রফিকুল হায়দার টিটু,

কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাহ উদ্দিন ভূঁইয়া সবুজ,

সাংবাদিক মাইনুল হক মেনু,

কটিয়াদী উপজেলা বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মাসুম পাঠান,

বিশিষ্ট ক্রীড়া সংগঠক আহসান হাবিব সাধু,

সাংবাদিক খায়রুল ইসলাম, ছাইদুর রহমান নাঈম,

কবি জাহাঙ্গীর হোসেন,

ডা. শামীম ভূঁইয়া,

দৈনিক বাংলাদেশের খবরের কটিয়াদী উপজেলা সাংবাদিক-মিজানুর রহমান

ও সমাজসেবক আসাদ মিয়া।

 

সভায় সাংগঠনিক নানা বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানান আহ্বায়ক মো. হারুন অর রশিদ।

 

উল্লেখ্য, গত ১২ অক্টোবর সুজন – সুশাসনের জন্য নাগরিক এর কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক ১৫ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator